ঢাকা   ০৪:১৩:২৬ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার 

চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের উদ্যোগে ১৩ নভেম্বর২৬ ইং (রোজ শুক্রবার) পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ ও

হযরত কালু শাহ রহমাতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় একযোগে দুটি কেন্দ্রেয় অনুষ্ঠিত হয়।

আয়োজিত পরীক্ষায় চট্টগ্রামের প্রায় ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে নগরীর দুটি কেন্দ্রে এ পরীক্ষার আয়োজন করা হয়।

পরীক্ষার কেন্দ্র দুটি হলো পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং হযরত কালুশাহ (রহ.) বালিকা উচ্চ বিদ্যালয়।

পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব পালন করেন টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আশরাফুল আলম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রহিমা খাতুন এবং কেন্দ্র সমন্বয়কারী প্রিয়াংকা চৌধুরী, কামরুল হাসান ও হাজেরা খাতুন।

এ সময় ইনভিজিলেটর হিসেবে দায়িত্ব পালন করেন নাজনীন সুলতানা, প্রধান শিক্ষিকা রোজি আক্তার, ইয়াসমিন তাবাসসুম (মুক্তিতানি) ও মুক্তার নাহারসহ সংশ্লিষ্ট শিক্ষক ও দায়িত্বশীল ব্যক্তিরা।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আশরাফুল আলম, পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ ইমরান, মো. আল রহমান ও মো. কামরুল হাসান। তাঁরা পরীক্ষার সার্বিক পরিবেশ ও কার্যক্রম ঘুরে দেখেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের অভিজ্ঞতা অর্জন এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলা এবং শিক্ষার মানোন্নয়নেও এ আয়োজন সহায়ক হবে।

ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের ব্যতিক্রমী শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি