ঢাকা   ০৯:২১:১৫ এএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জবির নৃবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মাঈন উদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগামী ২৮ই নভেম্বর আন্তর্জাতিক নাশিদ ও প্রজন্ম সম্মেলন: আয়োজনে মারকাযুত তাক্বওয়া মাদরাসা  রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ

জবির নৃবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মাঈন উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ০ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রোববার (১৫ নভেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
অধ্যাপক ড. মাঈন উদ্দিন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের মদনপুর গ্রামের সন্তান। তিনি স্থানীয় বক্সগঞ্জ উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং এস্তোনিয়ার তালিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

কর্মজীবনের শুরুতে তিনি ইউনিসেফ, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ সহ দেশি-বিদেশি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে কাজ করেন। ২৭তম বিসিএসে বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেও ওই বিসিএস বাতিল হওয়ায় যোগদান করতে পারেননি। পরে পুনরায় অনুষ্ঠিত বিসিএস পরীক্ষায় ইকনমিক ক্যাডারে নির্বাচিত হয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনে সহকারী প্রধান হিসেবে যোগ দেন। সেখানে প্রায় দেড় বছর দায়িত্ব পালন করেন।

পরবর্তী সময়ে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিতে সরকারি চাকরি ছেড়ে দেন তিনি। ২০১০ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে তার একাডেমিক ও শিক্ষকতা জীবনের সূচনা হয়।

নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভাগের শিক্ষা, গবেষণা ও একাডেমিক পরিবেশকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন অধ্যাপক ড. মাঈন উদ্দিন।

এ লক্ষ্যে বিভাগে নিয়মিত সেমিনার, সিম্পোজিয়াম, গবেষণা কর্মশালা ও একাডেমিক আলোচনার আয়োজনের ওপর গুরুত্ব দিতে চান তিনি। পাশাপাশি আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর নৃবিজ্ঞান বিভাগের পাঠ্যক্রম পর্যালোচনা করে সময়োপযোগী ও আধুনিক কারিকুলাম প্রণয়নের পরিকল্পনা রয়েছে তার।

শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের দক্ষতা, সামাজিক দায়িত্ববোধ ও পেশাগত সক্ষমতা বাড়াতে সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিতে চান নতুন চেয়ারম্যান। এ ছাড়া বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও পেশাগত সহযোগিতা বাড়াতে একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে তার।

অধ্যাপক ড. মাঈন উদ্দিন মনে করেন, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম, নীতিমালা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে থেকেই একটি বিভাগকে শিক্ষা ও গবেষণায় এগিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভাগের সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতাকে গুরুত্ব দিতে চান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি