1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
“দেশের চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে” :সিপিবি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন  সোনারগাঁয়ে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা নোয়াখালীর কোম্পানীগঞ্জে কভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত 

“দেশের চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে” :সিপিবি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ২৬৫ বার

কাজী কামাল হোসেন, নওগাঁ :
সিপিবি নওগাঁ জেলা সভাপতি কমরেড এ্যাডভোকেট মহসীন রেজা বলেছেন, বর্তমানে দেশের চিকিৎসা-ব্যবস্থা ভেঙে পড়েছে। একদিকে যেমন করোনা-চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থার মারাত্মক অপ্রতুলতা রয়েছে। অন্যদিকে করোনা-চিকিৎসা প্রদানের ক্ষেত্র ছাড়াও অন্যান্য সাধারণ চিকিৎসা দিতেও চিকিৎসা-ব্যবস্থা চরমভাবে ব্যর্থ হচ্ছে। সমন্বয়হীনতা, চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা-ব্যবস্থার অপর্যাপ্ততা রয়েছে। প্রয়োজনমতো করোনা-পরীক্ষার ব্যবস্থা এখনও গড়ে তোলা হয়নি। করোনা-পরীক্ষার জন্য প্রতিটি জেলায় ল্যাব চালু, প্রতিটি উপজেলায় নমুনা সংগ্রহের ব্যবস্থা, পর্যাপ্ত প্রশিক্ষিত টেকনিশিয়ানের ব্যবস্থা করা হয়নি। বর্তমান সময়ে এসব বিষয়ে নজর দেয়া সবচেয়ে জরুরি কাজ হলেও, সরকার উদাসীন।

এসব চিকিৎসা-সংকট নিরসনের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি -সিপিবি নওগাঁ জেলা শাখা জেলা সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদানের সময় তিনি এসব কথা বলেছেন।

এসময় সাধারণ সম্পাদক কমরেড শফিকুল ইসলাম বলেন, করোনা-মহাবিপর্যয়ে চিকিৎসাসেবায় অপর্যাপ্ততা, অমনোযোগিতা, সমন্বয়হীনতা, দায়িত্বহীনতার প্রতিবাদে জেলাব্যাপী প্রতিবাদ সংগঠিত করার জন্য জেলাবাসীকে আহবান জানাচ্ছি।

সোমবার (১১ মে) দুপুরে নওগাঁ জেলা সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে উপযুক্ত পন্থায় জেলা সিপিবির সভাপতি কমরেড এ্যাডভোকেট মহসীন রেজা ও সাধারণ সম্পাদক কমরেড শফিকুল ইসলামের নেতৃত্বে ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর মোরশেদের নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net