1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ৩৬ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে ৩৬ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ৫৫১ বার

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার শহরের টেকপাড়া থেকে ৩৬ হাজার পিস ইয়াবাসহ মোঃ ইউসুফ প্রকাশ মামুন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১৫।

১১ মে সোমবার দুপুরে র্যাব ১৫ এর সহকারী পরিচালক মিডিয়া আবদুল্লাহ মোহাম্মদ শেখ শাদী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মামুন কক্সবাজার সদর উপজেলাধীন খুরুস্কুলের জহির আহমদের ছেলে।

মামুন বর্তমানে শহরের টেকপাড়া মাঝিরঘাটের হাঙ্গরপাড়ার একটি ভাড়া বাড়ীতে বসে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল।

র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে র্যাব ১৫ এর একটি টিম তাকে আটক করে।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে এসব ইয়াবা উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net