1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খালেদা জিয়ার সঙ্গে প্রথমবারের মতো দেখা করলেন মির্জা ফখরুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ

খালেদা জিয়ার সঙ্গে প্রথমবারের মতো দেখা করলেন মির্জা ফখরুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৪১৭ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার
কারাগার থেকে সাময়িক মুক্তির পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে প্রথমবারের মতো দেখা করলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাত নয়টার দিকে তিনি গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন।

সূত্র জানায়, সোয়া এক ঘণ্টা ধরে তিনি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেয়ার পাশাপাশি দলের কর্মকাণ্ড সম্পর্কে তাকে অবহিত করেন। করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সারাদেশে কর্মহীন, দুস্থ মানুষের পাশে দলের নেতাকর্মীদের দাঁড়ানোর বিষয়ে তাকে জানানো হয়।

এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের করোনা পরিস্থিতি, চিকিৎসা, কৃষি উৎপাদন পর্যবেক্ষণসহ দলের ত্রাণ তৎপরতা পর্যবেক্ষণ করার জন্য বিএনপি ‘জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল’ এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে প্রধান করে বিভাগীয় ও জেলা পর্যায়ে কমিটি গঠন করার বিষয়েও তাকে জানানো হয়। এছাড়া দলের হাইকমান্ডের নির্দেশে রাজধানীসহ সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে ১২ লক্ষাধিক কর্মহীন ও দুস্থ মানুষকে জরুরি খাদ্য সহযোগিতা প্রদানের নির্দেশনা দিয়ে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের চিঠি দেয়ার বিষয়ে তুলে ধরা হয়।

তবে খালেদা জিয়ার বাসভবন থেকে বের হয়ে সংবাদমাধ্যমের কাছে কোন বক্তব্য রাখেননি বিএনপি মহাসচিব।

উল্লেখ্য, গত ২৫ মার্চ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউ থেকে সাময়িক মুক্তি লাভ করেন বেগম খালেদা জিয়া। করোনাভাইরাসের কারণে টানা দুই সপ্তাহ হোম কোয়ারাইন্টাইনে থেকে চিকিৎসা নেন তিনি। তবে কোয়ারেন্টাইন শেষ হওয়ার পরও চিকিৎসকদের পরামর্শে তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন। এ সময়ের মধ্যে পারিবারিক সদস্য ছাড়া আর কেউ তার সঙ্গে দেখা করার অনুমতি ছিলো না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net