1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মধ্যরাতে অসহায় মানুষের পাশে রেজাউল করিম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

মধ্যরাতে অসহায় মানুষের পাশে রেজাউল করিম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৩৫১ বার

রাজীব চক্রবর্তী,চট্টগ্রামঃ করোনার ভয়াল থাবায় স্থবির হয়ে পড়েছে গোটা দেশ। কষ্টে আছে সাধারণ মানুষ । এরই মধ্যে চলছে মাহে রমজানে সিয়াম সাধনা। বিভিন্ন দোকানের পাশাপাশি খাবারের দোকানগুলো ও বন্ধ। বিভিন্ন কারণে রাত বিরাতে বাইরে থাকা অসহায় মানুষদের খাবার নিয়ে কষ্টে থাকতে হয়।

এই সমস্ত মানুষের পাশে দাঁড়ালেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী । মধ্যরাতে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ফুটপাতের অসহায় অবস্থায় থাকা মানুষের হাতে রান্নাকরা সেহেরীর খাবার তুলে দেন তিনি।

এ সময় তিনি বলেন, মানবতার কল্যাণে কাজ করার শিক্ষা দিয়েছেন মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)। তিনি আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে ইসলাম ধর্ম প্রচারের পাশাপাশি অভুক্ত, নিপীড়িত, অসহায় মানুষের মুক্তির জন্য নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। তার মানবিক শিক্ষাকে ধারণ করে মানবকল্যানে সকলকে এগিয়ে আসা দরকার। পবিত্র রমজান মাস রহমতের মাস। এই মাসে একজন রোজাদারকে যেনো সেহেরী না করে অভুক্ত অবস্থায় রোজা রাখতে না হয়, সেজন্য আমি নিজে মধ্যরাতে নগরীর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অসহায় মানুষদেরকে রান্না করা সেহেরীর খাবার পৌঁছে দিচ্ছি।

এসময় সাইফুল করিম চৌধুরী ও যুবলীগ নেতা মোরশেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net