1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে আবার ও শ্রমিক বিক্ষোভ, গাড়িতে অগ্নিসংযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী মাগুরায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নিয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ারিয়েন্টেশন প্রোগাম অনুষ্ঠিত মাগুরায় মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে জুলাই শহীদ পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন জামায়াত নারায়ণগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ, এক অভিযুক্তকে গণপিটুনি কুমিল্লার হৃদয়ে আজও জীবন্ত কবি নজরুল

টঙ্গীতে আবার ও শ্রমিক বিক্ষোভ, গাড়িতে অগ্নিসংযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৩১৬ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েকটি পোশাক কারখানার শ্রমিক। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশনরোড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। একপর্যায়ে সড়কে থাকা একটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এদিকে বিক্ষোভকারী শ্রমিকরা বিসিক থেকে হামীম গ্রুপে এসে আন্দোলন শুরু করে। একপর্যায়ে শ্রমিকরা হামিম গ্রুপের সকল আসবা পত্র ভেঙে ফেলে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে হামিম গ্রুপের লোকজন বহিরাগত ৩৫ কজন শ্রমিকদদের আটক করে এবং পুলিশ এসে তাদের নিয়ে যায়।
জানা গেছে, করোনাভাইরাসে বন্ধ ছিল টঙ্গীর বিসিক এলাকার কিছু কারখানা। এরপর সম্প্রতি আবার কারখানা চালু হলে কাজ শুরু করেন শ্রমিকরা। কিন্তু এর মাঝেই কয়েকটি কারখানায় গত এপ্রিল মাসের বেতন বাকি পড়ে যায়। এ নিয়ে শ্রমিক ও কারখানার মালিকপক্ষের মাঝে বাকবিতণ্ডা হয়। এর মাঝে আজ সকাল সাড়ে ৯টার দিকে তারা নিজ নিজ কারখানার সামনে বকেয়া বেতনের দাবিতে জড়ো হন। বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net