1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোভিড আক্রান্ত ব্যক্তির পাশে সেচ্ছাসেবী সংগঠন 'ঊষার আলো' - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ

কোভিড আক্রান্ত ব্যক্তির পাশে সেচ্ছাসেবী সংগঠন ‘ঊষার আলো’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৩৪১ বার

লাভলু শেখ, লালমনিরহাট থেকে :
লালমনিরহাটে করোনা সংক্রমিতদের পাশে ঊষার আলো সেচ্ছাসেবী সংগঠন।
বুধবার ১৩ মে দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন কোভিড-১৯ আক্রান্ত রোগী মজিদুল ইসলাম এর জন্য উপহার সামগ্রী পৌঁছে দেন লালমনিরহাট জেলা শহরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঊষার আলো’র তরুন সদস্যরা।
এ সেচ্ছাসেবী সংগঠনের তরুন সদস্যরা উপহার সামগ্রী হিসেবে বিভিন্ন ধরনের মৌসুমী ফল আনারস, কলা, মালটা, আপেল সহ শুকনো খাবার হিসেবে মুড়ি, বিস্কুট সহ চিনি এবং টি ব্যাগ প্যাকেজ আকারে লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: মনজুর মোরশেদ দোলনের অফিস কক্ষে তাঁর হাতে তুলে দেন ।
এ সময় ঊষার আলো’র সদস্যদের মধ্যে ফাহিম ফয়সাল, আতিক উজ জামান, নাহিদ হাসান ও সৈকত উপস্হিত ছিলেন।
এই সংগঠনের তরুনরা জানান, ২০১০ সাল থেকে জেলা শহরে বিভিন্ন সেবামূলক কাজ করছে সদস্যরা। এরই ধারাবাহিকতায় কোভিট-১৯ আক্রান্ত ব্যক্তির জন্য তাদের ক্ষুদ্র প্রয়াস এটি।
তারা আরও জানান, এ ঈদে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা ইতিমধ্যেই ফান্ড কালেকশনের কার্যক্রম শুরু করেছেন।
জানতে চাইলে আতিক উজ জামান বলেন, লালমনিরহাট সদর উপজেলায় কভিড-১৯ সংক্রমিত ব্যক্তিদের পাশে থাকবে ঊশার আলো। আমাদের কিশোর বয়স অতিক্রম করছে। এই মানবিকতা ও মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা গ্রহনের মধ্যদিয়ে সমাজের জন্য কিছু করতে চাই। এজন্য সমাজের বিত্তবানরা এগিয়ে এলে সমাজটা বদলে দেওয়া আসলে কোনো ব্যাপরই না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net