1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহ বাজারের ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ঈদগাঁহ বাজারের ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৩১৪ বার

সেলিম উদ্দীন,কক্সবাজার :
কক্সবাজার সদরের ঈদগাঁহ বাজার তদারকি অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার টিম।

শনিবার (১৬ মে) পরিচালিত অভিযানে ৫ দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডিত প্রতিষ্ঠানসমূহ হলো- মেসার্স সৈয়দ স্টোর ৪ হাজার, শহিদ স্টোর ৩ হাজার, মেসার্স হোসেন ট্রেডার্স ৩ হাজার, জাফর স্টোর ৩ হাজার, ভাই ভাই মুরগী বিতান ২ হাজার।
দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রয় করা, সঠিকভাবে মূল্য তালিকা হালনাগাদ না করার অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন এই দণ্ড প্রদান করেছেন।

তিনি জানান, বাজার তদারকিকালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য, মজুদ ও সরবরাহ বিষয়ে বিভিন্ন কাঁচা ও মুদি দোকানে যাচাই বাছাই করা হয়।

বাজারে কোন পণ্যের সংকট নেই এবং কাঁচা সবজির দাম কিছুটা কমেছে।

এছাড়া অন্যান্য দ্রব্যের মজুদ সরবরাহ স্বাভাবিক রয়েছে। রমজান মাস উপলক্ষে বাজারে কোন পণ্যের দাম বৃদ্ধি না করার জন্য ব্যবসায়িদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং পণ্যের মূল্য তালিকা অনুযায়ী বিক্রি করার জন্য বলা হয়েছে।

ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্রি করার জন্য পরামর্শ দেওয়া হয় ।

জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানান মোঃ ইমরান হোসাইন।

এসময় ঈদগাঁহ জালালাবাদের সুপারির গলিতে হলুদ মরিচের গুড়ার একটি মেশিনের মালিককে সতর্ক করা হয়।
সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মেশিন চালু করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা নির্বাচন অফিসের স্টোর কিপার জিল্লুর রহমান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটেলিয়ন-১৪ এর এক দল সদস্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net