ঢাকা   ০৭:১৫:১৭ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন  শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় অসহায়দের মাঝে মানবতার তরে মানবপ্রেমী সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৩৭১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সংবাদ বিজ্ঞপ্তি : করোনা সংকটের শুরু থেকেই মানবতার তরে মানবপ্রেমী সংগঠন বিভিন্ন স্থানে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী এবং মাহে রমজানের সূচনালগ্নে ইফতার সামগ্রী বিতরণ করেছে। তারই ধারাবাহিকতায় গত ২১শে মে বৃহস্পতিবার মানবতার তরে মানবপ্রেমী কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় মানবতার তরে মানবপ্রেমী কুমিল্লা মহানগর শাখার স্বেচ্ছাসেবকগণ কুমিল্লা মহানগরের বিভিন্ন স্থানে অসহায় মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে ঈদ সামগ্রী দিয়ে আসে। এতে তারা অত্যন্ত আনন্দচিত্তে এসব ঈদ সামগ্রী গ্রহন করে।

উক্ত ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান মুন্না, সদস্য মোঃ জাহিদুল ইসলাম, মোঃ রতন খাঁন, মোঃ রিফাত অাহম্মেদ, মোঃ দিনার সহ অন্যান্য সদস্যবৃন্দ।

দেশের ক্রান্তিকালীন সময়ে মানবতার তরে মানবপ্রেমী কুমিল্লা মহানগরের এ উদ্যোগ দেখে অনেকেই তাদের প্রশংসা করেন এবং এরকম উদ্যোগ ভবিষ্যতে আরো অধিক পরিমাণে করার পরামর্শ দেন। এবং ভবিষ্যতে এ ধরণের সেবামূলক কাজে অনেকে অংশগ্রহন করার আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি