1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এবার পরিচ্ছন্নতাকর্মীকে পেটালেন ক্রিকেটার সাব্বির - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

এবার পরিচ্ছন্নতাকর্মীকে পেটালেন ক্রিকেটার সাব্বির

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৫০৬ বার

মঈন উদ্দীন: ক্রিকেটার সাব্বির রহমান এবার রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) এক পরিচ্ছন্নকর্মীকে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকাল ৫টার দিকে রাজশাহী নগরীর বেলদারপাড়া এলাকায় নিজের বাড়ির সামনে এ কাণ্ড ঘটনা তিনি।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, ছোট মানুষ তো, দু’একটা চড়-থাপ্পড় মেরেছেন বলে শুনেছি। আমাদের টহল পুলিশ গিয়ে তাকে থামিয়েছে। স্থানীয়রাও বিষয়টি ফোন করে জানিয়েছেন। সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিষয়টি মিমাংসা করে দিতে চেয়েছেন।
স্থানীয়রা জানান, বিকালে সাব্বিরের বাড়ির সামনে ভ্যানে ময়লা তুলছিলেন বাদশা নামের রাসিকের একজন পরিচ্ছন্নকর্মী। ওই সময় সাব্বির গাড়ি নিয়ে বাড়িতে ঢুকছিলেন। কিন্তু ভ্যানের কারণে ঢুকতে পারছিলেন না। তিনি বাদশাকে দ্রুত সরতে বলেন। কিন্তু একটু দেরি হওয়ায় জড়িয়ে পড়েন বাকবিতণ্ডায়। এরপর গাড়ি থেকে নেমেই চড়-থাপ্পড় মারতে থাকেন বাদশাকে। সাব্বিরকে না চিনে পরিচ্ছন্নকর্মীও উত্তেজিত হয়ে পড়েন। জড়ো হন আশপাশের মানুষ। তখন সেদিক দিয়ে যাচ্ছিল পুলিশের টহল গাড়ি। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এরপর পরিচ্ছন্নকর্মী বাদশা বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল-আযীমের কাছে গিয়ে অভিযোগ দেন। পরে কাউন্সিলর থানার ওসিকে ফোন করে বিষয়টি মিমাংসা করে দিতে চান।
এ বিষয়ে কথা বলতে সন্ধ্যায় ক্রিকেটার সাব্বির রহমানকে একাধিকবার ফোন করা হয়। তবে তিনি ফোন ধরেননি। তাই বক্তব্য পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, শৃঙ্খলা ভঙ্গ সাব্বিরের জন্য নতুন কিছু নয়। দুই বিপিএলেই আম্পায়ারকে গালি দিয়ে জরিমানা গুনেছিলেন, ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। তবে আগের সব অপকর্মকে ছাড়িয়ে যান ২০১৭ সালের ডিসেম্বরে। রাজশাহী শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে জাতীয় লীগের শেষ রাউন্ডের ম্যাচ চলাকালীন এক কিশোর দর্শককে বেধড়ক পেটান সাব্বির।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net