1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পথিকদের বিশুদ্ধ পানির জন্য কালির বাজারে নলকূপ উদ্বোধন করেন জামায়াতে ইসলামী  মাগুরার শ্রীপুরে দূর্গাপুজায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমজাদ, মহাসচিব তারেক ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২

মানিকছড়িতে ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৩৯২ বার

মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ- মানিকছড়ি উপজেলার মরাডলু এলাকার ছড়া থেকে উলাইউ মারমা (৬০)’র ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) বিকালে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মরাডলু গ্রামের উজানে উলাইউ মারমা (৬০) পিতা- কংচাই মারমা গেল ১ জুন বিকালে বাড়িতে থেকে বের হয়ে গিয়ে আর ফিরে আসেনি। ৪ জুন বিকালে বাড়ির অদূরে জঙ্গল থেকে পচা গন্ধ পেয়ে লোকজন সেখানে গিয়ে উলাইউ মারমার ক্ষত-বিক্ষত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ খবর পেয়ে সন্ধ্যায় অফিসার ইনচার্জ আমির হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। লাশের শরীরে আঘাতের চিহ্ন এবং মাথার চুল কামানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
এ রির্পোট লেখা পর্যন্ত রাত সাড়ে ১১টায় পুলিশ ঘটনাস্থলে লাশের সুরতহাল করছিল। অফিসার ইনচার্জ আমির হোসেন ঘটনাস্থল থেকে সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net