1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে কাঠের ব্রীজটি ভেসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ঈদগাঁহতে কাঠের ব্রীজটি ভেসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ২৬০ বার

সেলিম উদ্দীন,কক্সবাজার:
কক্সবাজারের ঈদগাঁহ থানার আওতাধীন ঈদগাঁহ বীর মুক্তিযোদ্ধা মরহুম মাষ্টার ছৈয়দু্ল আলম ব্রীজ (প্রস্তাবিত)
মাইজপাড়া -মেহেরঘোনা ( কবরস্থান রোড) সংযোগ সড়কের কাঠের ব্রীজটি অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলের বন্যায় ভেসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

গত ১২জুন একটি ব্রীজ ও অবহেলিত জনপদের অার্তনাদ শিরোনামে ফেসবুকে একটি ষ্টেটাস দেন স্থানীয় জানে আলম।

ষ্টেটাসটি মুহুর্তে বিভিন্ন সংবাদ মাধ্যম গুরুত্বের সাথে প্রকাশ করে।

সদর উপজেলার ঈদগাঁহ ইউনিয়নের মাইজপাড়া-মেহেরঘোনা নদীর উপর ৩৫ মিটার দীর্ঘ একটি ব্রিজের অভাবে নদীর দু’পাড়ের ১৫ হাজার মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে চরম দুর্ভোগ।

স্থানীয়দের লাশ কবর স্থানে নিয়ে যাওয়া, কৃষিকাজ, যাতায়াত, ব্যবসা-বাণিজ্য, যাতায়তসহ সকল কাজে নেমে এসেছে স্থবিরতা।

দীর্ঘ সাড়ে তিন বছরেও পূরণ হয়নি একটি ব্রিজ নির্মাণের দাবি।
অনেক জনপ্রতিনিধি আশ্বাসের বাণী শোনালেও তা কেবল আশ্বাসই মাত্র।
ফলে এই আধুনিক যুগেও উন্নয়ন হয়নি তাদের জীবনমানের।

প্রস্তাবিত মুক্তিযুদ্ধার নামে নাম করণের মাধ্যমে ঈদগাঁহ ইউনিয়নের চেয়ারম্যান, মাননীয় সংসদ সদস্য, কউক চেয়ারম্যান ফোরকান আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দ্রুত ব্রীজটি নির্মাণের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net