1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজনীতির মাঠ খালি করে ছুরুত আলম চৌধুরীর প্রস্তান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

রাজনীতির মাঠ খালি করে ছুরুত আলম চৌধুরীর প্রস্তান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৩০৬ বার

কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
রাজনীতির হাতেখড়িটা পরিবারে। এরপর ধাপে ধাপে সক্রিয় হন বিএনপির রাজনীতিতে। পাথেয় ছিল জিয়াউর রহমানের আদর্শ, বাবা গর্জনিয়ার প্রেসিডেন্ট প্রয়াত হাকিম মিয়া চৌধুরীর জীবনদর্শন।

স্বাধীনতা পরবর্তী রামুর গর্জনিয়া ইউনিয়ন পরিষদের দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হন ছুরুত আলম চৌধুরী। শত প্রতিকূলতা থাকলেও মাটি কামড়ে পড়ে ছিলেন রাজনীতির মাঠে। তিনি নিজেই জমি দান করে প্রতিষ্ঠা করেন গর্জনিয়া কেন্দ্রীয় জামে মসজিদ। যুক্ত ছিলেন নাপিতের চর আমির মো. চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্যসহ নানা সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে।

তাঁর বক্তৃতা ও শৌখিনতা মুগ্ধ করতো ভিন্ন দলের নেতাকর্মীদেরও। রামুর বিএনপির রাজনীতির মাঠে সর্বদা সক্রিয় ছুরুত আলম চৌধুরী চলে গেলেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

২৬ জুন (শুক্রবার) সন্ধ্যা সাড়ে সাতটায় গর্জনিয়ার বোমাংখিলস্থ নিজ বাড়িতে জীবনাবাসান ঘটে নিবেদিতপ্রাণ এই রাজনীতিকের। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। ছুরুত আলম চৌধুরীর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক মন্ত্রী ও সাবেক সাংসদ সালাহউদ্দিন, কক্সবাজার ৩ আসনের সরকার দলীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল, বিএনপির সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, লুৎফুর রহমান কাজল, গর্জনিয়ার সাবেক চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী, কক্সবাজার মা ও শিশু হাসপাতালের পরিচালক- আমেরিকা প্রবাসি মো. সাইফুল্লাহ চৌধুরী লেবুসহ তাঁর নিজ দল বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা ছুরুত আলম চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন।

ছুরুত আলম চৌধুরী গত চার মাস আগে থেকে অসুস্থ ছিলেন। চট্টগ্রামে চিকিৎসা করতে গিয়ে যক্কা রোগ শনাক্ত হয়। এর পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত
চিকিৎসকের কথা অনুযায়ী চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

জানাজা ও দাফন :
শনিবার (২৭ জুন) দুপুর ২টায় গর্জনিয়া উচ্চবিদ্যালয় মাঠে মরহুম ছুরুত আলম চৌধুরীর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর আমির আলী চৌধুরী জামে মসজিদ পারিবারিক কবরস্থানে ভাই আমির মো. চৌধুরী বাচ্চুর কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়। করোনা পরিস্থিতিতেও ছুরুত আলম চৌধুরীর জানাজা নামাজে দূর দূরান্ত থেকে মানুষের ঢল নামে।

গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরীর পরিচালনায় জানাজা নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন- কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, রামু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান ও মরহুমের ছোট ছেলে ওয়াসিমুল আলম চৌধুরী।

জানাজা নামাজে ইমামতি করেন কক্সবাজার জেলা তাবলীগ জামাতের আমির মাওলানা মুফতী মোর্শেদুল আলম। দুপুর একটা থেকে ছুরুত আলম চৌধুরীর মরদেহ তাঁর প্রতিষ্ঠিত গর্জনিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে সর্বসাধারণের জন্য রাখা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net