1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁও পৌরসভায় ৫০ কোটি টাকার বাজেট - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী

সোনারগাঁও পৌরসভায় ৫০ কোটি টাকার বাজেট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৩৯৭ বার

শাহ জালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) : নারায়নগঞ্জের সোনারগাঁও পৌরসভার ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫০ কোটি ৫২ লাখ ২৯হাজার ২৫২ টাকা। ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ১০ লাখ ৭৮ হাজার টাকা। যেখানে উন্নয়ন ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪৪ কোটি ৫০ লাখ টাকা। তবে বাড়ানো হয়নি পৌর কর।

মঙ্গলবার সকালে পৌর ভবনে সামাজিক দূরত্ব মেনে সংক্ষিপ্ত সভায় এ বাজেট পেশ করেন পৌর মেয়র সাদেকুর রহমান। বাজেট পাঠ করেন পৌর সচিব শামসুল ইসলাম। এসময় সব ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বাজেট বিবরণী থেকে জানা যায়, ঘোষিত বাজেটে উন্নয়ন খাতেই বেশি গুরুত্ব দেয়া হয়েছে। এসব আয়ের বড় অংশের যোগান আসবে সরকারের বিভিন্ন প্রকল্পের বরাদ্দ থেকে। রাজস্ব খাত থেকে আয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৭১ লাখ ১৫ হাজার টাকা।

এ বিষয়ে পৌর সচিব শামসুল আলম বলেন, পৌর কর বাড়ানো হয়নি কারণ এখন মানুষের আর্থিক অবস্থা ভালো না। আগে যে হারে কর নির্ধারণ করা আছে সেটা আদায় করাই কষ্টকর হয়। আর ব্যয়ের বিষয়ে তিনি বলেন, সরকারি বিভিন্ন প্রকল্প বরাদ্দের হিসাব করে এই বাজেট করা হয়েছে। বরাদ্দ পাওয়ার সাথে সাথে আমরা সংস্লিষ্ট খাতে ব্যয় করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net