1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে ইউনিয়ন কমপ্লেক্স ভবনের প্রতিষ্টাতা দাবী করে নাম ফলক টানালেন চেয়ারম্যান আশিক মিয়ার বিরোদ্ধে ক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ইউনিয়ন কমপ্লেক্স ভবনের প্রতিষ্টাতা দাবী করে নাম ফলক টানালেন চেয়ারম্যান আশিক মিয়ার বিরোদ্ধে ক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৩২০ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীমঃ
নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর পুর্ব ইউনিয়ন কমপ্লেক্সে ভবনের প্রতিষ্টাতা নিজেকে দাবী করে নব-নির্মিত গেইটে নাম ফলক টানানোর কারনে ইউপি চেয়ারম্যান আশিক মিয়ার বিরোদ্ধে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে উক্ত ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে।

স্থানীয় সুত্রে জানা যায় স্থানীয় সরকারের অধীনে অত্র ইউনিয়ন ১ নং পশ্চিম বড় ভাকৈর থেকে পৃথক হয়ে ১৯৬৯ সালে প্রথম নির্বাচনের মাধ্যমে যাত্রা শুরু করে এই ইউনিয়ন। আজিজুর রহমান জালু মিয়া অত্র ইউনিয়নের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন এরপর পর্যায়ক্রমে আনোয়ার মিয়া, মেহের আলী মহালদার, হেকিম মাষ্টার, আশিক মিয়া, আক্তার হুসেন ছোবা মিয়া চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯১ সালে আওয়ামিলীগ সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় সরকারের অধীনে সারাদেশে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের স্থায়ীভাবে কমপ্লেক্স ভবন নির্মানের উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ১৯৯৭ সালে ভবনটি নির্মিত হয়। এদিকে হঠাৎ করে গ্রামিন উন্নয়নের বরাদ্ধে নির্মিত পরিষদের নব- নির্মিত গেইটে ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আশিক মিয়া নিজের নামে ভবন প্রতিষ্টাতা দাবী করে নাম ফলক টানানোয় এলাকায় নানান আলোচনা সমালোচনা পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে এলাকায়। মিশ্র প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন এলাকার সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ। এ বিষয়ে সাবেক চেয়ারম্যান মেহের আলী মহালদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি শুনেছি এটি সত্যি দুঃখজনক সরকারি ভবন কখনো কোন ব্যাক্তি প্রতিষ্ঠা করতে পারেনা। এ বিষয়ে বর্তমান প্যানেল চেয়ারম্যান খালেদ মোশাররফ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি সত্যি হাস্যকর এই ধরনের মনগড়া কর্মকাণ্ড আমাদেরকে লজ্জিত করে। এদিকে এক প্রতিক্রিয়া স্থানীয় বাসিন্দা ও কেন্দ্রীয় ছাত্রসমাজের সদস্য নিয়ামুল করিম অপু বলেন ভবনের প্রতিষ্টাতা দাবী করে গেইটে নাম ফলক টানানোয় এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে তাছাড়া অত্র ইউনিয়নের নাগরিক হিসাবে আমাদের লজ্জিত করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net