ঢাকা   ০৩:৫৫:১১ এএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ কালির বাজার ইউনিয়নে পথিকদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি আনোয়ারায় ইয়াবা কারবারী টাউট ইব্রাহিম গ্রেপ্তার চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক স্বপ্নের গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি 

অপোর নতুন স্মার্টফোন এ-১২ আসছে গ্রাহকেরা সেবায়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৭১৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার:

গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো দেশের বাজারে নিয়ে এসেছে নতুন স্মার্টফোন ‘এ১২’। সাশ্রয়ী দামের এই ফোনটিতে রয়েছে ৪ জিবি র‌্যাম এবং মিডিয়াটেকের ১২ ন্যানোমিটারের শক্তিশালী পি৩৫ চিপসেট। অক্টাকোর প্রসেসরের এই ফোন সর্বোচ্চ ২.৩৫ গিগাহার্জ গতিতে ডাটা প্রসেস করতে সক্ষম যা গেমিং ও ভিউইংয়ে দারুন অভিজ্ঞতা দেবে।
বর্তমান সময়ে স্মার্টফোন থেকে পরিপূর্ণ অভিজ্ঞতা পেতে একটি বড় স্টোরেজের চাহিদা রয়েছে। এই বিষয়টি মাথায় রেখে অপো এ১২-এ রয়েছে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে সহজেই ২৫৬ জিবিতে উন্নীত করা যাবে।
চমৎকার মোবাইল ফটোগ্রাফির জন্যে ফোনটির পেছনে এআই ডুয়েল ক্যামেরায় রয়েছে ১৩ মেগাপিক্সেলের মূল সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। মূল ক্যামেরা ১০৮০ পিক্সেলে এবং সেকেন্ডে ৩০ ফ্রেমে ভিডিও রেকর্ড করতে সক্ষম। এছাড়াও ক্যামেরাটি হাই ডায়নামিক রেঞ্জ এবং প্যানারোমা সমর্থন করে। ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় রয়েছে এফ/২.০ এর বড় অ্যাপারচার যা দিয়ে অন্ধকার পরিবেশেও সেলফি তোলা যাবে। সেলফি ক্যামেরায় এইচডিআর সুবিধাও রয়েছে, ফলে ডিটেইলড সেলফি তোলা যাবে।
৬.২২ ইঞ্চির ওয়াটারড্রপ স্ক্রিনের এই ফোনে ডিসপ্লের সুরক্ষায় ব্যবহৃত হয়েছে তৃতীয় জেনারেশনের কর্নিং গরিলা গ্লাস। আর স্মার্টফোনটি সারাদিন ব্যবহার করার সুবিধা দিতে রয়েছে ৪,২৩০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। অন্যদিকে নিরাপত্তায় রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও এআই ফেস আনলক ফিচার। এতোসব সুবিধাসহ অপো এ১২ ফোন পাওয়া যাবে মাত্র ১৩,৯৯০ টাকায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি