1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে নদী দখল করে অবৈধ কারখানা নির্মাণ পরিবেশ হুমকির মুখে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে নদী দখল করে অবৈধ কারখানা নির্মাণ পরিবেশ হুমকির মুখে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৭১১ বার

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সোনারগাঁ উপজেলার চরাঞ্চল নুনেরটেক এলাকায় অবৈধভাবে নদী দখল করে তানিয়া মেটাল ওয়ার্কস নামে একটি অবৈধ সিলভার তৈরির কারখানা গড়ে উঠেছে। কারখানার বিষাক্ত ধোঁয়ায় জনস্বাস্থ্য হুমকির মুখে, সুস্থ জীবনের আতংক নিয়ে বসবাস করছে চরাঞ্চলের প্রায় ২০হাজার লোক।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বারদী ইউনিয়নের চরাঞ্চল নুনেরটেক ডিয়ারা(পশ্চিমপাড়া)এলাকায় নদী দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে ওয়েসটিজ (এ্যালুমেনিয়ামের ক্যান) গালানোর কারখানা। দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধরনের ওয়েসটিজ (এ্যালমুনিয়ামের ক্যান, পরিত্যক্ত ঔষধের পাতা) ক্রয় করে নিয়ে এসে গালানো হয়। শ্রমিকরা জীবনের নিরাপত্তা ছাড়াই ঝুঁকি নিয়ে ওয়েসটিজ গালানোর কাজ করছে। এখানে নেই কোনো প্রকার অগ্নিনির্বাপক ব্যবস্থা, যে কোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।

ওয়েসটিজ গালানোর সময় দেখা যায়, বিভিন্ন ধরনের ক্যান গালানোর জন্য চুল্লিতে দেওয়ার পর মাঝে মাঝে বিস্ফোরণ ঘটে। বিষাক্ত কালো ধোঁয়া বের হওয়ার জন্য নির্দেশনা মোতাবেক কোনো ব্যবস্থা না করেই সরাসরি বাতাসে ছেড়ে দেওয়া হচ্ছে। যার ফলে আশেপাশের ফসলি জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। দূষিত কালো ধোঁয়ায় জনস্বাস্থ্য হুমকির মুখে আতঙ্কে প্রায় ২০ হাজার মানুষ জীবন যাপন করছে।

তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসাইন গত বছর ৪ডিসেম্ব র অভিযান চালিয়ে পরিবেশ দূষণের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করে।
নুুনেরটেক এলাকার আব্দুল করিম, সোলাইমান, মোস্তফা জানান, আমাদের প্রায় ৩০বিঘা ফসলি জমি রয়েছে। ফসলি জমিতে কয়েক বছর ধরে বিষাক্ত ধোয়া ও বর্জ্যের কারণে কোনো ফসল হয় না।

গত বছর বিষাক্ত বর্জ্য খেয়ে ১শ হাঁস মারা যায়। আওয়ামীলীগ নেতা আবুল হাসেম জানান, এলাকায় একটি সিলভারের কাঁচামাল তৈরি কারখানা নির্মান করেছে। প্রতিনিয়ত বিষাক্ত কালো ধোয়া বের হচ্ছে। এই কারখানার কাছাকাছি হাঁস ও মুরগি গেলে সাথে সাথে মারা যায়। আমরা চাই এই কারখানা বন্ধ করে এখান থেকে সড়িয়ে নেওয়া হোক।

কারখানার মালিক আ: জব্বার জানান, আমি কোনো প্রকার নদী দখল করি নাই। আমার কারখানার পরিবেশের ছাড়পত্র নাই। গত বছর এ্যাসিলেন্ড পরিবেশের ছাড়পত্র না থাকায় জরিমানা করেছে। পরিবেশ অধিদপ্তরে প্রতিবছর ফি দিয়ে যাচ্ছি।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার জানান, পরিবেশের ছাড়পত্র ছাড়া কেউ কারখানা পরিচালনা করে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ সাইদুল ইসলাম জানান, অবৈধ ভাবে নদী দখল ও পরিবেশের ক্ষতি করে কেউ কারখানা চালালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net