1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীতে খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছে দুর্বৃত্তরা। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

রাঙ্গাবালীতে খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছে দুর্বৃত্তরা।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩১৯ বার

মাহমুদুল হাসান, রাঙ্গাবালী প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার রাঙ্গাবালীতে খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ পাওয়া গেছে। দিনে কিংবা রাতের অন্ধকারে উপজেলার ছোটছোট খালে বিষ দিয়ে মাছ শিকার করে তা স্থানীয় মৎস্য ব্যাবসায়ীদের কাছে এবং আশেপাশের হাটে বাজারে বিক্রি করছে অসাধু একটি চক্র।
এ চক্রের সদস্যদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
জানা যায়, উপজেলার মৌডুবী ফরেস্ট বিট এর আওতাধীন বনবিভাগের আশাবাড়িয়া ও চড়তুফানিয়ার কয়েকটি সরকারি খালে দিনে এবং বেশিরভাগ সময় রাতে ভাটার সময় বিষ দিয়ে মাছ ধরা হচ্ছে। আর এ বিষ দেয়ার ফলে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। একই সঙ্গে বিষাক্ত মাছ খাওয়ায় স্বাস্থ্যঝুঁকিতে এলাকার মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, খালে বিষ প্রয়োগ এর ফলে মাছ সহ সব জলজ প্রাণীর মৃত্যু হচ্ছে। পেশাদার জেলেদের পাশাপাশি স্থানীয় কিছু যুবক এ কাজের সঙ্গে জড়িত।
উপজেলার মৌডুবী ইউনিয়ন এর ভুইয়াকান্দা গ্রামের মহাসিন উদ্দিন বলেন, একটি চক্র মৌডুবীর বনবিভাগের খালে অহরহ বিষ দিয়ে মাছ ধরছে। তিনি ভুইয়াকান্দা গ্রামের বাসিন্দা দুলাল (৩০) কে চিহ্নিত করে আরো বলেন, এই দুলাল বিষ প্রয়োগ করে মাছ শিকার করে, একাধিক বার বনবিভাগের কর্মকর্তাদের হাতে ধরা পরার পরও পার পেয়ে যাচ্ছেন। এই চক্রটিকে গ্রেফতারের দাবিও জানান তিনি।
এ বিষয়ে উপজেলার মৌডুবী ফরেস্ট ক্যাম্প এর বিট কর্মকর্তা জানান,একদল চক্র বিষ প্রয়োগ করে মাছ শিকার করতে পারে। আমাদের ওইভাবে এক্সেস নেই সব সময় টহল দিতে পারবো বা আমাদের দ্রুতগামী নৌ-যান নেই যে টহল দিবো । যার কারনে চক্রটির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারছি না।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, বিষ প্রয়োগ করে মাছ শিকার করা অন্যায় অপরাধ। এমন ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net