1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টংগীতে যুবলীগ নেত্রী শিল্পী এখনো অধরাঃ সহযোগী আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

টংগীতে যুবলীগ নেত্রী শিল্পী এখনো অধরাঃ সহযোগী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৬২১ বার

এফ এ নয়ন:
টঙ্গীর আলোচিত যুবলীগ নেত্রী শিল্পী আক্তারের এক সহযোগীকে সোমবার দুপুরে গ্রেফতার করেছে জিএমপির টঙ্গী পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃত এই সহযোগীর নামও শিল্পী আক্তার।
টঙ্গী পূর্ব থানার এসআই শাহীন মোল্লা জানান, আলোচিত যুবলীগ নেত্রী শিল্পী ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হওয়ার পর তারা গা ঢাকা দিয়েছে। সোমবার দুপুরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে যুবলীগ নেত্রী শিল্পীর সহযোগী এই শিল্পী আক্তারকে(৪০) টঙ্গীর দত্তপাড়া হাসান ল্যান এলাকা থেকে গ্রেফতার করা হয়। এই শিল্পীও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত বলে জানান তিনি। এদিকে এই শিল্পী গ্রেফতার হওয়ার পর যুবলীগ নেত্রী শিল্পী গ্রেফতার হয়েছে মর্মে টঙ্গীতে খবর ছড়িয়ে পড়ে। খবরের সত্যতা জানার জন্য স্থানীয় সংবাদকর্মীরা টঙ্গী পূর্ব থানায় যোগাযোগ করলে একই নামে শিল্পীর এই সহযোগীর গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন পুলিশ কর্মকর্তারা। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহীন শেখ আরো জানান, যে ঘটনাটিকে কেন্দ্র করে মামলা হয়েছে ওই ঘটনায় গ্রেফতারকৃত এই শিল্পীও জড়িত ছিল। বাদীপক্ষ তার নাম না জানার কারণে মামলায় তাকে অজ্ঞাত আসামী হিসেবে উল্লেখ করে।
উল্লেখ্য, তিন লাখ টাকার মুক্তিপণের দাবীতে তিন যুবককে অপহরণের পর ৯ দিন আটকে নির্যাতনের অভিযোগে টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শিল্পী ও তার সহযোগীদের বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net