1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুরের মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম

গাজীপুরের মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৩৭০ বার

এফ এ নয়ন:
গাজীপুরের পূবাইলে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, ট্রাক খাদে

গাজীপুর মহানগরের পূবাইলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ২টায় পূবাইলের পিপুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাজীপুর জেলার পূবাইল থানাধীন মাজুখান গ্রামের রুস্তম আলীর ছেলে হৃদয় খান (২২) ও নারায়নগঞ্জ জেলার মহসিনের ছেলে শাকিল (২২)। শাকিল টঙ্গীর শিলমুন এলাকায় পানির পাম্পের পাশে একটি ভাড়া বাসায় থাকতো।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হক ভূইয়া জানান, বৃহস্পতিবার (২৩ জুলাই) মাজুখান বাজার থেকে আসা একটি মোটরসাইকেল পূবাইলের পিপুলিয়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

তখনই মোটরসাইকেল এবং ট্রাক পাশের একটি খাদে পড়ে যায়৷ ঘটনাস্থলেই শাকিল নামে মোটরসাইকেল আরোহী নিহত হয় এবং আহতাবস্থায় অপর মোটরসাইকেল আরোহী হৃদয়কে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net