1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর

মাগুরায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৬৯৩ বার

মােঃ সাইফুল্লাহঃ মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রাম থেকে গত রাতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় ডিবি পুলিশ তাদের নিকট থেকে ২৩৫ পিচ ইয়াবা, একটি কালো রংয়ের এ্যাপাচি চোরাই মোটর সাইকেল, একটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করে।

মাগুরা ডিবি পুলিশের ওসি নাসির উদ্দিন ৩০ জুলাই বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামে বুধবার রাতে অভিযান চালিয়ে তারাউজিয়াল গ্রামের আলমগীর মোল্যা ওরফে আলম মোল্যার ছেলে কাজল মোল্যা (৩৬) ও তার সহযোগি ডলার (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের নিকট থেকে ২৩৫ পিচ ইয়াবা, ১টি কালো রংয়ের এ্যাপাচি মোটর সাইকেল, ১টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃত ডলারের নামে মাগুরার বিভিন্ন থানায় ৮টি ও কাজলের নামে ২টি মাদক, ইয়াবা, হেরোইনসহ চোরাকারবারির মামলা রয়েছে।
তিনি আরো জানান, তারা টেকনাফ, কক্সবাজারসহ বিভিন্ন স্থান থেকে মহিলাদের মাধ্যমে বিপুল পরিমাণে ইয়াবা এনে মাগুরাসহ পার্শ্ববর্তি ফরিদপুর, নড়াইল, রাজবাড়ি ও ঝিনাইদহ জেলার মাদক কারবারির সাথে দীর্ঘদিন ব্যবসা চালিয়ে আসছে। তাদের সাথে যুক্ত আরো অন্য মাদক ব্যবসায়ীদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদকে জিজ্ঞেস তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে, মামলা নং ০৯ তারিখ ৩০/৭/২০২০ইং।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net