1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে মৎস্য ঘের থেকে বিরল প্রজাতির ঈগল উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

বাগেরহাটে মৎস্য ঘের থেকে বিরল প্রজাতির ঈগল উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৬৪২ বার

বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটে মৎস্য ঘের থেকে একটি বিরল প্রজাতির ঈগল উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শহরের মালোপাড়া এলাকা থেকে ঈগলটিকে খুলনা বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের কর্মকর্তাদের কাছে ঈগলটি হস্তান্তর করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কার্ত্তিকদিয়া গ্রামের একটি মৎস্য ঘেরের জালে আটকে পড়লে ঈগলটিকে ধরে ফেলে স্থানীয়রা।খবর পেয়ে কমিউনিস্ট পার্টির নেতা ফররুখ হাসান জুয়েল ঈগলটিকে বাগেরহাট শহরে তার নিজ বাড়িতে এনে রাখেন।পরবর্তীতে বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের সাথে যোগাযোগ করে তাদের কাছে ঈগলটিকে হস্তান্তর করেন তিনি।ঈগলটিকে খুলনা বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগে নিয়ে প্রথমে চিকিৎসা করানো হবে।পরবর্তীতে সম্পূর্ন সুস্থ্য হলে প্রকৃতিতে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন খুলনা বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মোঃ শাহিন।
শাহিন বলেন,ফররুখ ভাইয়ের মাধ্যমে খবর পেয়ে আমরা ঈগলটিকে নিয়ে যাচ্ছি।খুলনায় নিয়ে প্রাণি বিশেষজ্ঞদের মাধ্যমে চিকিৎসা করানো হবে।পরবর্তীতে সুস্থ্য হলে এটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।
কমিউনিস্ট পার্টির নেতা ফররুখ হাসান জুয়েল বলেন,কাফুরপুরা গ্রামের একজনের মাধ্যমে জানতে ওই এলাকায় একটি ঈগল ধরা পড়েছে।খোজ খবর নিয়ে যে বাড়িতে রাখা হয়েছিল তাদের কাছ থেকে আমি ঈগলটিকে নিয়ে আসি।সামাজিক বন বিভাগের সাথে যোগাযোগ করলে তারা খুলনা বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের নাম্বার দেয়।আমি মুঠোফোনে তাদের সাথে যোগাযোগ করলে তারা এসে ঈগলটিকে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net