1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদ উপলক্ষে দিনাজপুরে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে মাংস,মাস্ক বিতরণ ও মেহেদি উৎসব পালন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম নকলায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎রাঙ্গাবালীতে ট্রলিং বোট বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন মাগুরায় দারিয়াপুর ডিগ্রি কলেজে ‘আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাসের উদ্বোধন ফরিদপুরে মাদক কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিনের মমতাময়ী মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের গভীর শোক রামপুরায় মাদকাসক্ত ভাড়াটিয়াকে বাসা ছাড়তে বলায় বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টা

ঈদ উপলক্ষে দিনাজপুরে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে মাংস,মাস্ক বিতরণ ও মেহেদি উৎসব পালন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৮২০ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশনের উদ্দ্যোগে ২৫ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ২ কেজি করে মাংস,মাস্ক বিতরণ ও মেহেদী উৎসব পালন করেছে।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভুষিরন্দর তেতুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আজ সকালে সুবিধা বঞ্চিত শিশুদের মেহেদী পরিয়ে দেয় সংগঠনটির সদস্যরা এসময় আনন্দে মেতে উঠেন ওই শিশুরা।এরপর তাদের মাঝে ২৫ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ২ কেজি করে গরুর মাংস বিতরণ করেন।

ফাউন্ডেশনের সদস্যরা বলেন, মহামারি করোনার কারণে অনেকেই অসহায় হয়ে পড়েছে। বেশি করে সুবিধা বঞ্চিত শিশুগুলো।তাদের কোথায় যেতে পারছেনা, পারছেনা কারো সাথে মেলামেশা করতে তাই আমরা আমাদের এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশন ও বনলতা চ্যারিটি কেন্ডিফ বিজনেস চেষ্টা করেছি এই শিশুগুলোর আনন্দ ভাগাভাগি করতে।ছোট্র পরিসরে মেহেদী পড়িয়ে ও মাংস বিলিয়ে তাদের মুখে একটু হাসি ফোটাতে।

এসময় উপস্থিত ছিলেন এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশনের সভাপতি হাসেম বাধন, প্রেস সেক্রেটারী সাহনাজ রায়হান সাম্মী, ফুড কো-অর্ডিনেটর জিহাদ রহমান সুজন ইসলাম, মাহাদীর, সাকলাইন, জিহাদ, তোফাজ্জল ইসলামসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net