1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে কামানের গোলা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম কৃষি কথা গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে নবীনগর দ্বিতীয় স্থান ঈদগাঁহ কলেজ জাতীয় করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও বিচার দাবি কুমিল্লায় ১০ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৭১৫ বার

মোঃসাইফুল ইসলাম সবুজ,কুমিল্লা:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের হিলাল নগর মৈশান বাড়ির সাংবাদিক আক্তারুজ্জামানের চাচাতো ভাই আবুল কাসেম ডিলারের ছেলে কাশিনগর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মনির হোসাইন ডিলার সুয়াগাজিতে এক মোটর সাইকেল দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলার কাশিনগর ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। মনিরের অকাল মৃত্যুতে আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান, বাংলাদেশ সরকারের সাবেক রেলপথ মন্ত্রী চৌদ্দগ্রামের গনমানুষের নেতা মোঃ মুজিবুল হক মুজিব এম পি। আরো শোক প্রকাশ করেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভূইয়া হাসান, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা শামসুল আলম মজুমদার, এডভোকেট আবুল খায়ের, উপজেলা যুবলীগের সভাপতি ও ৪ নং শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহ জালাল মজুমদার, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও ১ নং কাশিনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, দৈনিক ডাকপ্রতিদিনের সম্পাদক অধ্যক্ষ মোঃ শফিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ হাবিব আল জালাল, স্টাফ রিপোর্টার আক্তারুজ্জামান মজুমদার, কাশিনগর বাজার কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলামসহ আরো অনেকে। মরহুমকে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্হানে সমাহিত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net