1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় পৃথক অভিযানে ৫৭৫০পিস ইয়াবাসহ আটক ৩ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩

পটিয়ায় পৃথক অভিযানে ৫৭৫০পিস ইয়াবাসহ আটক ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৭৮৩ বার

গিয়াস উদ্দীন (পটিয়া,চট্টগ্রাম):
পটিয়ার মোজাফরাবাদ এন. জে উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে পৃথক অভিযানে ৫৭৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ৯ টা থেকে দুপুর ১টার মধ্যে পটিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল (পটিয়া) এর পৃথক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মোজাফরাবাদ এন.জে উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন-
(১)মোঃ ইমন শরীফ (২৭), পিতা- আলতাফ শরীফ,জেলা-ঢাকা, থানা- কেরানীগঞ্জ
(২)আসামী দোস্ত মোহাম্মদ(২১), পিতাঃ মৃত দ্বীন মোহাম্মদ,উখিয়া-থানা,জেলা-কক্সবাজার
(৩)মোঃ ইসহাক (৪৮), পিতা- মৃত জাফর আহম্মদ শমসু , সাং- খোনকার পাড়া,থানা- টেকনাফ সদর, জেলা-কক্সবাজার

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় চট্টগ্রাম ‘খ’ সার্কেল (পটিয়া) সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে পৃথক অভিযানে তিন জনকে ৫৭৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তারা কক্সবাজার হতে ইয়াবা পাচার করে নিজ এলাকায় বিক্রি করে থাকে।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net