1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকা উত্তরে আতিক, দক্ষিণে তাপস আ'লীগের প্রার্থী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

ঢাকা উত্তরে আতিক, দক্ষিণে তাপস আ’লীগের প্রার্থী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ৪২৯ বার

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) শেখ ফজলে নূর তাপসকে চূড়ান্ত করা হয়েছে।

শনিবার রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে ওই দুই প্রার্থীকে চূড়ান্ত করা হয়। তবে দুই সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের নাম রোববার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন বর্তমান মেয়র সাঈদ খোকন। উত্তরের প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আতিকুল ইসলামকেই বহাল রাখা হয়েছে।

অপরদিকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। ঢাকা উত্তর সিটিতে দলটির মনোনয়ন পেয়েছেন তাবিথ আউয়াল আর দক্ষিণে মনোনয়ন পেয়েছেন ইশরাক হোসেন।

এর আগে আওয়ামী লীগের ধানমণ্ডির সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে উত্তর ও দক্ষিণে ২০ জন মেয়র পদপ্রত্যাশি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৮ জন এবং উত্তর সিটিতে ১২ জন মেয়র পদপ্রার্থী ছিলেন। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে শনিবার বিকেল ৫টায় মনোনয়ন ফরম বিতরণ ও জমাদানের কার্যক্রম শেষ হয়।

ঢাকার দুই সিটি কর্পোরেশনে আগামী ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএম পদ্ধতিতে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net