1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কর্ণফুলী নদী দখলে অবৈধ স্থাপনা উচ্ছেদে এক মাসের আল্টিমেটাম সবুজ আন্দোলনের - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার  আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড়

কর্ণফুলী নদী দখলে অবৈধ স্থাপনা উচ্ছেদে এক মাসের আল্টিমেটাম সবুজ আন্দোলনের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৬৭০ বার

এম আর আমিন, চট্টগ্রাম:
কর্ণফুলী নদী দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে নতুন করে বরফকলসহ বিভিন্ন স্থাপনা করার প্রতিবাদে আজ ১৬ আগষ্ট দুপুর ১২ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করেছে ছয়টি পরিবেশ সংগঠন। সবুজ আন্দোলন চট্টগ্রাম মহানগর আয়োজিত উক্ত মানববন্ধন সমাবেশে বক্তরা বলেন, কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদে উচ্চ আদালতের নির্দেশনা আছে। আদালতের নির্দেশে ২২৮৫ টি স্থাপনার অবৈধ দখলদারের নাম ঠিকানা প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নতুন করে কর্ণফুলী দখল করছে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ।

বক্তারা আরো বলেন কর্ণফুলী শাহ আমানত সেতুর নিচে ও চাক্তাই রাজাখালী এলাকায় দুই তৃতীয়াংশ নদী অবৈধভাবে দখল করেছে চট্টগ্রাম বন্দর। এই সব এলাকায় কর্ণফুলী নদী খালে রূপান্তিত হয়েছে।
বক্তারা অচিরেই এইসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে বন্দর কতৃপক্ষ ও চট্টগ্রাম জেলা প্রশাসনকে এক মাসের আল্টিমেটাম দেন।
মেরিন ফিশারিজ একাডেমির অধ্যাপক নোমান সিদ্দিকী,

সবুজ আন্দোলন চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী সাংবাদিক মুজিব উল্ল্যাহ্ তুষারের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ একাডেমির অধ্যাপক নোমান সিদ্দিকী। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ ফোরামের সাধারণ সম্পাদক আলীউর রহমান, মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, এডভোকেট নাসির উদ্দিন, পরিবেশ ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামাল পারভেজ,সবুজ আন্দোলনের উপদেষ্টা মোহাম্মদ সাদেক, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চট্টগ্রামের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, কলামিস্ট আবছার উদ্দিন অলি, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতির সভাপতি এস এম পেয়ার আলী, বাংলাবাজার ইছানগর সাম্পান সমিতির সভাপতি মোহাম্মদ লোকমান দয়াল,বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের মহাসচিব মহিউদ্দিন স্বপন, ,সবুজ আন্দোলনের কর্মী এডভোকেট রাসেল আহমেদ ভূঁইয়া, আলহাজ্ব শেখ মোহাম্মদ আলাউদ্দিন, সাংবাদিক এম আর আমিন,সাংবাদিক রিয়াজুর রহমান রিয়াজ, সমাবেশে অংশগ্রহণ কারী অন্যান্য সংগঠন হচ্ছে, চট্টগ্রাম পরিবেশ ফোরাম , ইউএসএন,বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন, ইতিহাস চর্চা কেন্দ্র, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যান সমিতি ফেডারেশন , বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net