1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বন্যার্তদের পাশে ঢাবি রোভার স্কাউট গ্রুপ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার  আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

বন্যার্তদের পাশে ঢাবি রোভার স্কাউট গ্রুপ

মো. জাহানুর ইসলাম, ঢাবি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৫৬৩ বার

কুড়িগ্রাম জেলার বানভাসী মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ । ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার একদম সীমান্তবর্তী গ্রাম বারবান্দা, বড়াইবাড়ী ও চুলিয়ারচর গ্রামে অর্ধ শতাধিকেরও বেশি বন্যার্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভারদের ব্যবস্থাপনায় সামাজিক দূরত্ব বজায় রেখে প্যাকেজ উপহার হিসেবে চাল, আটা, ডাল ও লবণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রোভার স্কাউট ও ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট মো. জাহিদুল ইসলাম জাহিদ, প্রথম আলো বন্ধুসভা কুড়িগ্রাম জেলার সভাপতি মো. জাহানুর রহমান খোকনসহ স্থানীয় জনগণ। সার্বিক সহযোগিতায় ছিলেন বৃত্ত অপরাজেয়।

উপহার পাওয়ার পর অনুভূতি কেমন তা জানতে উপহার পাওয়া একজনের সাথে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, হামরা এখন খুব মুসিবতে আছি বাহে । তোমরা এখন হামাক যে চাউল ডাউলগুলা দেনেন এগল্যা দিয়ে হামার ১০ / ১৫ দিন এমনেতেই চলি যাইবে। এই মঙ্গলের কথা কোনো দিনো ভুলবার নেই। আল্লাহ তোমারগুলার ভালো করুক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সার্বিক বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক ও প্রধান রোভার স্কাউট লিডার জনাব মাহমুদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিভিন্ন এলাকার মতো রৌমারী উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে রৌমারীর বিভিন্ন পেশাজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব মনে করে। আমরা সেই দায়বদ্ধতার জায়গা থেকে এই উদ্যোগটি হাতে নিয়েছি এবং সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি।” তিনি আরো বলেন আমাদের এই মানবিক প্রচেষ্টা সব সময় অব্যাহত থাকবে। বৃত্ত অপরাজেয় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তিনি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।’

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই গ্রুপটি দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net