https://www.dailyshamolbangla.com/
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি, ফটিকছড়ির কৃতিসন্তান, পাকিস্তান আমলের শিল্প উদ্যোক্তা, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম আবুল কাশেমের ৩১তম মৃত্যুবার্ষিকী।
মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের একমাত্র পুত্র বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আলহাজ্ব নাছির উদ্দিন বাহাদুরের উদ্যোগে সকাল ৮টা থেকে মরহুমের গ্রামের বাড়ি, পঞ্চবটি চাবাগান ও বিভিন্ন প্রতিষ্ঠানে কোরআন খতম, দোয়া মাহফিল, আর্থিক অনুদান প্রদান ও খাদ্য বিতরণ করা হয়।
সকাল ১০টায় বাংলাদেশ টিম্বার মার্চেন্টস এসোসিয়েশন, মান্নানীয়া বিদ্যালয়, পঞ্চবটি এ কাসেম বিদ্যালয়, পঞ্চবটি চাবাগান ও পঞ্চবটি ছকিনারা ফোরকানিয়া মাদ্রাসার পক্ষ থেকে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরিশেষে বিশিষ্ট আলেম ওলামা ও এলাকাবাসীর অংশগ্রহণে দোয়া মুনাজাত করা হয়।