1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার মহম্মদপুরের তিন গ্রামে ১০ হাজার তালবীজ রোপন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

মাগুরার মহম্মদপুরের তিন গ্রামে ১০ হাজার তালবীজ রোপন

মোঃসাইফুল্লাহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৭ বার

মাগুরা জেলায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের বনগ্রাম,নাওভাঙ্গা ও রাজপাটের এই তিন গ্রামে ১০ হাজার তাল বীজ রোপন করা হয়েছে বলে জানা গেছে । ৪ সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী এ কর্মসূচীতে অংশ নেয় বনগ্রাম,নাওভাঙ্গা ও রাজপাট গ্রামের প্রায় ৫ শতাধিক কৃষক ।

ডিলার টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড মেসার্স আলমগীর মটরস্ এ অনুষ্ঠানের আয়োজন করে ।
এ উপলক্ষে বনগ্রাম বাজারে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এ্যাডভোকেট জাকির হোসেন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহন করেন রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান,অধ্যাপক তৌহিদুর রহমান,মহম্মদপুর কৃষি অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্তা নকিবুর রহমান,বনগ্রাম ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাফর আহমেদ,এ্যাডভোকেট গোলাম নবী শাহীন ও ইউপি সদস্য গোবিন্দ চন্দ প্রামানিক ।
স্বাগত বক্তব্য রাখেন ডিলার টিভিএস অটোর সত্বাধিকারী আলমগীর হোসেন ।
সভাশেষে বনগ্রাম,নাওভাঙ্গা ও রাজপাট গ্রামের বিভিন্ন সড়কের দু’পাশে এবং হাট-বাজারসহ পতিত জমিতে ১০ হাজার তালবীজ রোপন করা হয় ।
টিভিএস অটোর সত্বাধিকারী আলমগীর হোসেন জানান, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও ব্রজপাত প্রতিরোধে আমরা তিন গ্রামে ১০ হাজার তাল বীজ রোপন করেছি । আমাদের এ কার্যক্রম আগামীতে ও অব্যাহত থাকবে । পাশাপাশি প্রকৃতিকে আরো সুন্দর করে সাজাতে আগামীতে এলাকায় বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হবে । আলমগীর মটরস্ এর ব্যক্তিগত এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net