1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ৫ হাজার ইয়াবাসহ যুবক আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার  আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

কক্সবাজারে ৫ হাজার ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯২ বার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৯’শ ৬০ পিচ ইয়াবাসহ মোঃ রাসেল (২১) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫।

আটক মাদক ব্যবসায়ী টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পানছড়ি পাড়ার বাসিন্দা মোঃ ইসমাইলের ছেলে।

শুক্রবারে রাতে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার বিজয় মার্কেটের সামনে শাহপরীর দ্বীপ-টেকনাফ পাঁকা সড়কের উপড় ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি চৌকশ অভিযানিক দল উপরোক্ত স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে উক্ত ব্যক্তিকে আটক করে।

পরে আটক ব্যক্তির হাতে থাকা পলিথিনের ব্যাগ তল্লাশী করে ৪ হাজার ৯’শ ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় উদ্ধারকৃত মাদকসহ ধৃত মাদক ব্যবসায়ীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net