1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ইয়াবাসহ সাতকানিয়ার জিহান আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জুলাই শহীদ আসিফ ইকবাল  ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি পথিকদের বিশুদ্ধ পানির জন্য কালির বাজারে নলকূপ উদ্বোধন করেন জামায়াতে ইসলামী  মাগুরার শ্রীপুরে দূর্গাপুজায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমজাদ, মহাসচিব তারেক ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত

কক্সবাজারে ইয়াবাসহ সাতকানিয়ার জিহান আটক

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫৫ বার

কক্সবাজারের সদরে অভিযান চালিয়ে ২০ হাজার পিচ ইয়াবাসহ মোঃ নুরুন্নবী জিহান (২১) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫।

আটক মাদক ব্যবসায়ী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বারদোনা ইউনিয়নের হানিফ সিকদার পাড়া গ্রামের বাসিন্দা শফিউল আলমের ছেলে।

শনিবার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই তথ্যটি নিশ্চিত করেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে একজন মাদক ব্যবসায়ী মটর সাইকেল যোগে কক্সবাজার থেকে রামুর দিকে আসছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি চৌকশ অভিযানিক দল বেলা সাড়ে ১২টার দিকে কক্সবাজার সরকারী কলেজ গেইটের সামনে কক্সবাজার-রামু পাকা সড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে।

তল্লাশীর একপর্যায়ে মটর সাইকেল যোগে একজন ব্যক্তি চেকপোষ্টের সামনে আসলে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মটর সাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে উক্ত ব্যক্তিকে আটক করে।

পরে আটক ব্যক্তির সাথে থাকা বাজারের ব্যাগ তল্লাশী করে ২০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় উদ্ধারকৃত মাদকসহ ধৃত মাদক ব্যবসায়ীকে কক্সবাজারের সদর থানায় সোর্পদ করা হয়েছে বলে আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net