1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

গাজীপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

এফ এ নয়ন, বিশেষ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৬০ বার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে মহানগর ছাত্রলীগের উদ্যোগে “রাজনীতির রাজপথ, জ্ঞান চর্চায় সমৃদ্ধ ভবিষ্যৎ”- এই স্লোগানে জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ নাগরিক গড়ে তুলার প্রয়াসে বঙ্গবন্ধু কর্ণার বৃহস্পতিবার উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন টঙ্গী প্রেসক্লাবে সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মো: ওয়াজ উদ্দিন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: কালিমুল্লাহ ইকবাল, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বঙ্গবন্ধু পাঠচক্রের সভাপতি রাজিব হায়দার সাদিম, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: রাকিব হাসান জসিম, টঙ্গী সরকারী কলেজ শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: জামিল রায়হান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: ফিরোজ সরদার, সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো: আমিনুল রহমান, সাবেক ক্রীড়া সম্পাদক মো: সুজন মাহমুদ, সাবেক গণশিক্ষা সম্পাদক মো: নাজমুল হাসান সাকিব, গাজীপুর মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ডের সভাপতি সাজ্জাদ খান জয়, সাধারণ সম্পাদক ইকবাল পাঠান খান প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা মো: ওয়াজ উদ্দিন মিয়া বলেন, পেশীশক্তি দিয়ে বেশী দূর এগুনো যায় না। মেধার চর্চায়, তথ্য নির্ভর জ্ঞান অর্জনের মধ্য দিয়ে আগামী দিনে দেশের জন্য ছাত্র রাজনীতিতে প্রস্তুত হতে হবে।
গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বঙ্গবন্ধু পাঠচক্রের সভাপতি রাজিব হায়দার সাদিম বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্য দেশব্যাপী চলছে নানা আয়োজন। তেমনি একটি নান্দনিক উদ্যোগ গ্রহণ করেছে গাজীপুর মহানগর ছাত্রলীগ। টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার স্থাপনের মাধ্যমে এই কার্যালয়ের রাজনৈতিক আড্ডাগুলোকে আরও তথ্য নির্ভর করার প্রয়াস গ্রহণ করা হয়েছে। এই আয়োজনটি একটি নতুন মাইলফলক তৈরি করতে যাচ্ছে বলে আমার বিশ্বাস। “রাজনীতির রাজপথ, জ্ঞান চর্চায় সমৃদ্ধ ভবিষ্যৎ”- এই স্লোাগানে উজ্জীবিত হয়ে জ্ঞান চর্চার মাধ্যমেই একজন রাজনীতিবিদ নিজেকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তত করতে পারে। জ্ঞান চর্চার মাধ্যমেই জাতিকে সঠিক পথের নির্দেশ দিতে পারে। পারে সঠিক তথ্যের মাধ্যমে যেকোনো গুজব প্রতিহত করতে। আমি চাই আমার উদ্যোগ সবাইকে সমৃদ্ধ করতে কাজে লাগুক। দেশের সকল রাজনৈতিক চর্চা কেন্দ্র গুলোতে একটি করে বঙ্গবন্ধু কর্ণার চালু করা হউক যাতে করে প্রতিটি রাজনৈতিক কর্মী বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।

টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল বলেন, সুস্থ ও জ্ঞাননিষ্ঠ রাজনৈতিক পথচলার সারথি সাদিমের নানামুখী ইতিবাচক পদক্ষেপ বাংলাদেশ ছাত্রলীগের গাজীপুর মহানগর ইউনিটের সকল পর্যায়ে সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে সমাদৃত হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net