ঢাকা   ১০:১২:৩২ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

গোপালগঞ্জে সরকারি জায়গার মাটি-বালু বিক্রির প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গোপালগঞ্জে ৫ কোটি টাকার সরকারি জায়গার মাটি ও বালু অবৈধভাবে বিক্রয়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সদর উপজেলার উলপুর, কংশুর, দূর্গাপুর ও বনগ্রামের এলাকাবাসী এ কর্মসূচি পালন করে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কংশুর বাজারে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে স্থানীয় আওয়ামী লীগ, কৃষকলীগ নেতৃবৃন্দসহ উলপুর, কংশুর, দূর্গাপুর ও বনগ্রামের দুইশতাধিক এলাকাবাসী অংশ নেন। মানববন্ধন চলাকালে করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো: নোয়াব আলী ফকির, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোল্লা, উলপুর ইউনিয়ন কৃষকলীগ সভাপতি জাহিদুল ইসলাম, লিয়াকত আলী খান বক্তব্য রাখেন। এসময় বক্তরা সরকারি জায়গার বালু ও মাটি বিক্রি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি