1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘরে ঢুকে হামলা ও লুটপাটের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ঘরে ঢুকে হামলা ও লুটপাটের অভিযোগ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৭ বার

বাগেরহাট জেলার, কচুয়ায় ঘরে ঢুকে হামলা, লুটপাট ও আসবাবপত্র ভাংচুরের অভিযোগ উঠেছে। এসময়ে আহত গৃহবধু মুক্তিরানী সাহা(৩৫)কে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার চরকাঠি এলাকায় এঘটনা ঘটে।

ভুক্তভোগী চরকাঠি এলাকার দুলাল সাহার ছেলে বিশ্বজিৎ সাহা জানান, জালপাতাকে কেন্দ্র করে চরকাঠি দুর্গা মন্দিরের সামনের একটি সালিশ বৈঠক শেষে বাড়ী ফিরে আসি। হঠাৎ বিরোধী পক্ষের ১০/১২জন লোক ঘরের বাইরে থেকে গালাগালি করতে করতে দরজার কাছে এসে ধাক্কা দিয়ে ঘরের দরজার ছিটকানি ভেঙ্গে ঘরে প্রবেশ করে ভাংচুর ও লুটপাট চালায়। এসময়ে স্ত্রী মুক্তিরানী সাহা বাধা দিলে তাকে মারপিট করে। জীবন বাঁচাতে আমি,আমার বাবা দুলাল সাহা(৬৫) ও ছেলে শোভন সাহা(১৭) ঘরের পাটাতনে উঠে দরজা আটকিয়ে দেই। পরে প্রতিপক্ষরা চলে গেলে পুলিশের সহায়তায় আহত মুক্তিরানীকে হাসপাতালে ভর্তি করি।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net