1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনার কারনে বন্ধ ছিল লালমনিরহাটে দীর্ঘ পাঁচ মাস পর ট্রেন চলাচল শুরু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

করোনার কারনে বন্ধ ছিল লালমনিরহাটে দীর্ঘ পাঁচ মাস পর ট্রেন চলাচল শুরু

লাভলু শেখ স্টাফ রিপোটার লালমনিরহাট।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৬ বার

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর ৫০ শতাংশ অনলাইন ও ৫০ শতাংশ কাউন্টারে টিকিট সুবিধা রেখে লালমনিরহাট রেলওয়ে বিভাগেরর আওতাধীন প্রায় সব ক’টি যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট থেকে বুড়িমারী, কুড়িগ্রাম, সান্তাহার, বিরল-দিনাজপুর রুটে ট্রেন ছেড়ে দেওয়া হয়। তবে সকাল থেকে এসব ট্রেন চলাচল শুরু করলেও যাত্রীদের উপস্থিতি ছিল খুবই কম। উপস্থিত যাত্রীরা দীর্ঘদিন পর ট্রেন যাত্রার সুযোগ পেয়ে খুশি।

লালমনিরহাট থেকে বুড়িমারী রুটের যাত্রী আব্দুস সামাদ ও হালিম মিয়া জানান,ট্রেন যাত্রায় খরচ কম এবং নিরাপদ। দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ থাকায় নানা বিড়ম্বনায় পড়তে হয়েছে। ব্যবসা-বাণিজ্যে নেমে আসে স্থবিরতা। ট্রেন চলাচল শুরু হওয়ায় আমরা খুব খুশি। সবার মাঝে স্বস্তি ফিরে এসেছে। লালমনিরহাট থেকে সান্তাহার রুটে ট্রেন যাত্রী আব্দুর রহমান জানান, ‘আমার খুব ভালো লাগছে। দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর আবার চালু হওয়ায় আমাদের খুব ভালো লাগছে। ট্রেনচালক মানিক মিয়া জানান, দীর্ঘদিনের অভ্যাস ট্রেনের হুইসেল না বাজালে ভালো লাগে না। অনেকদিন ধরে অলস সময় কাটছে। আবার ট্রেন চলাচল শুরু হওয়ায় কর্মব্যস্ত জীবনে ফিরতে পেরেছি।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) তাপস কুমার দাস জানান, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বুধবার ১৬ সেপ্টেম্বর সকাল থেকে লালমনিরহাট স্টেশন থেকে সকল রুটে যাত্রীবাহী লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চালু করা হয়েছে। নির্ধারিত আসনের চেয়ে ট্রেনে অতিরিক্ত যাত্রী ভ্রমণে রেলওয়ে কর্মচারীরা নজর রাখবেন। এসব ট্রেন চলাচলের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা হবে। আপাতত ট্রেনে যাত্রী সংখ্যা কম হলেও আস্তে আস্তে বাড়বে বলেও তিনি আশা করেন।
লাভলু শেখ লালমনিরহাট
০১৭১০২৬৪৩৭২

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net