1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম চন্দনাইশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার 

চট্টগ্রাম চন্দনাইশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এস.এম.জাকির,চন্দনাইশ প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৪ বার

আজ ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম চন্দনাইশ দোহাজারীতে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ চন্দনাইশ উপজেলার উদ্যোগে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক সৈকত দাশ ইমনের সভাপতিত্বে ও দোহাজারী পৌরসভা কমিটির সভাপতি এস এম মুছার সঞ্চালনায় অনুষ্ঠিত ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন।

উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সাতকানিয়া উপজেলার সাবেক সভাপতি মুহাম্মদ নুর হোসাইন।

অনুষ্ঠিত ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন, দোহাজারী পৌরসভা কমিটির সহ-সভাপতি যথাক্রমে সত্যপদ তালুকদার বাবলা, মোঃ রফিকুল ইসলাম, ভবতোষ শীল, যুবলীগ নেতা হাজ্বী মোঃ রাসেল, কাঞ্চনাবাদ ইউনিয়ন প্রজন্মলীগের সভাপতি মোঃ ইকবাল হোসেন, ধোপাছড়ি ইউনিয়ন প্রজন্মলীগের সভাপতি মোঃ আবদুল হাফেজ, দোহাজারী পৌরসভা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে মোঃ জাহেদুল ইসলাম, মোঃ বেলাল উদ্দিন, প্রজন্মলীগ নেতা মোঃ সুমন, চাগাচর ২ নং ওয়ার্ডের সভাপতি মোঃ আজম,প্রজন্মলীগ নেতা মোঃ হাবিব, মোঃ সাকিব, মোঃ জিসান,মোঃ মিজান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net