ঢাকা   ০৯:০৭:২৪ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

সিরাজদিখানে গোয়ালখালী ফুটবল লীগ টুর্ণামেন্ট অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৫২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সিরাজদিখানে গোয়ালখালী ফুটবল টুর্ণামেন্ট ২০২০ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে গোয়ালখালী ফুটবললীগ কমিটির আয়োজনে উপজেলার চিত্রকোর্ট ইউনিয়নের গোয়ালখালী মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

গোয়ালখালী ফুটবল লীগের সভাপতি রাশেদুল ইসলাম রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটালিয়ানো গ্রæপের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোক্তার হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘মাদক ছেড়ে যুবক ছেলেরা এখন খেলায় মনোনিবেশ করছে । মাদক শুধু সেবনকারীকেই ধ্বংস করে না ,ধ্বংস করে দেয় পরিবার, সমাজ ও দেশ । তাই আয়োজক কমিটিকে আগামীতে আরো এরকম খেলার আয়োজন করার অনুরোধ করছি।’ উপজেলা ছাত্রলীগের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মো. ইকবাল খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল,সাধারন সম্পাদক জাবেদুর রহমান যোবায়ের,চিত্রকোর্ট ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বিনয় কুমার মন্ডল,৯ নং ওয়ার্ডে আওয়ামীলীগের সভাপতি মো.শহীদুল খান,সাধারন সম্পাদক সংকর মন্ডল । এছাড়াও উপস্থিত ছিলেন,সাংবাদিক মো.নাছির উদ্দিন,হামিদুল ইসলাম লিংকন,আরিফ হোসেন হারিছ,আজাদ বীন নাদভী প্রমুখ । উক্ত খেলায় টিম জামানকে ২-১ গোলে টিম সোহাগ জয় লাভ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি