1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবি জানিয়েছে আস্তানায়ে জহির ভান্ডার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক 

মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবি জানিয়েছে আস্তানায়ে জহির ভান্ডার

প্রেস বিজ্ঞপ্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২২৩ বার

আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে হয়রানিমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে প্রখ্যাত ইসলামি গবেষক ও চিন্তাবিদ মুফতি আল্লামা হযরত আলাউদ্দিন জিহাদী (ম.জি.আ.)
গ্রেফতারের তীব্র নিন্দা, প্রতিবাদ ও মুক্তির দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া আস্তানায়ে জহির ভান্ডারের সাজ্জাদানশীন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর কার্যনির্বাহী সদস্য ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাহী সদস্য পীরজাদা মুহাম্মদ মহরম হোসাইন মাইজভান্ডারি।

২৩ সেপ্টেম্বর বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পীরজাদা সাংবাদিক মুহাম্মদ মহরম হোসাইন মাইজভান্ডারি বলেন, মুফতি আল্লামা হযরত আলাউদ্দিন জিহাদী (ম.জি.আ.) ফেইজবুক পেইজ থেকে এডমিন কর্তৃক ভুলবশতঃ আল্লামা শাহ আহমদ শফি হুজুরকে নিয়ে একটি কুটুক্তিমূলক স্ট্যাটাস দেওয়া হয়। যা আলাউদ্দীন জিহাদী জানতেন না। উক্ত পোষ্টটি মুফতি সাহেবের দৃষ্টিগুচর হওয়ার সাথে সাথে এই কুরুচিপূর্ন স্ট্যাটাস ডিলেট করেন ও অত্যন্ত মার্জিত ভাবে মুফতি সাহেব দুঃখ প্রকাশ করে পুনঃরায় একটি
স্ট্যাটাস দেন এবং সেই সাথে আগামিতে এমন কোন কিছু না হওয়ার দায়িত্ব নিয়ে একটি ভিডিও বার্তাও প্রকাশ করেন। মুফতি সাহেব স্বেচ্ছায় ফতুল্লা থানা পুলিশকে এ বিষয়ে অবহিতও করে। কিন্তু মুফতি আলাউদ্দিন নিজে লজ্জিত ও দুঃখ প্রকাশ করার পরও কোন অদৃশ্য শক্তির কারণে পুলিশ কোনপ্রকার গ্রেফতারি পরোয়ানা ছাড়া মুফতি আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন তা আমার বোধগম্য নয়? এ ঘটনা জাতির জন্য, মানবতার জন্য, শান্তিপ্রিয় মানুষের জন্য অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। যা আমি নিজেও একজন সুন্নী, রাসূলপ্রেমিক এবং স্বাধীনতার চেতনাই বিশ্বাসী নাগরিক হিসেবে মেনে নিতে কষ্ট হচ্ছে। এছাড়াও বাংলাদেশের সকল সুন্নী জনতা ও বিভিন্ন দরবারের সাজ্জাদানশীন পীর, বুজুর্গ, ওলামা-মশায়েখগণ জিহাদীর এ গ্রেফতারে ব্যতিত ও মর্মাহত। যা বুঝানোর ভাষা আমাদের জানা নেই। মাওলানা জিহাদীর মুক্তির জন্য আমাদের একটাই পথ আছে তাহলো আন্দোলন ও রাজপথে দাঁড়ানো। কিন্তু আমরা সুন্নীজনতা স্বাধীনচেতা ও শান্তিপ্রিয়। আমরা এটা করতে চাই না।

তাই আমি মাওলানা আলাউদ্দিন জিহাদীকে মুক্তির জন্য সত্য ও ন্যায়ের বলিষ্ঠ কন্ঠ, আমাদের শেষ আশ্রয়স্থল এবং ঠিকানা, মানবতার মা বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। সেই সাথে মহান আল্লাহর দরবারে আস্তানায়ে জহির ভান্ডারের পক্ষ থেকে প্রধামন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করছি। আমিন

উল্লেখ্য, আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করে স্ট্যাটাস দেয়ার অভিযোগে গত ২০ সেপ্টেম্বর রোববার নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ ফতুল্লা মডেল থানায় ৪ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net