ঢাকা   ০৬:৩৭:৩৬ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

বিষ প্রয়োগে মাছ শিকার ও দুর্বৃত্ত চক্রের তৎপরতা

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭০ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাট জেলার ঐতিহ্য সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগে মাছ শিকার ও দুর্বৃত্ত চক্রের তৎপরতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ বন ও জলবায়ু বিষায়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি। বুধবার দুপুর সাড়ে ১২ টায় মোংলা উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। সভায় সুন্দরবনের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় প্রশাসকে নজরদারী বৃদ্ধি সহ আরও কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আইন শৃঙ্খলা, করোনা পরিস্থিতি ও খাদ্য সহায়তা, সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রমের পাশাপাশি সুন্দরবন উপকুলের জেলে ও সুন্দরবন সুরক্ষার বিষয় আলোচনায় ওঠে আসে। এ সময় সম্প্রতি আইন শৃংখলা বাহিনীর সদস্যদের হাতে কয়েক দফায় হরিণের মাংস, গাজাঁ, ইয়াবাসহ বেশ কিছু মাদকের চালান আটক হয়। এর সাথে জড়িদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাটায় পুলিশ বলে এ মিটিংয়ে উঠে আসে। এছাড়া বনের অভ্যান্তরে জেলে ভ্যাসে প্রবেশ করে বিষ ও ফাদঁ পেতে মাছ এবং বনের হরিন শিকার করছে কয়েকটি দুষ্ট চক্র। ইতি মধ্যে বিষসহ বেশ কয়েকজন দুর্বৃত্ত আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়ে জেল হাজতে রয়েছে। নিষিদ্ধ কীটনাশক সহ বনের মৎস্য, বনজ ও জীব বৈচিত্র এবং এখানকার অপরাধী চক্রের তৎপরতা নিয়ে কথা বলেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। তিনি বলেন, মহামারী করোনা ভাইরাস’র কারনে দীর্ঘ কয়েক মাস মোংলা-রামপালে সফর করা হয়নী বলে বনে অপরাধ চক্রের তৎপরতা বেড়ে যাবে, তা কখনই মেনে নেয়া হবেনা। এ সরকারের পুর্বে এ অঞ্চলে অপরাধোও চলতো এবং অপরাধীও ছিল অনেক বেশী, কিন্ত বর্তমান সরকার বনের বন দস্যুদের সুযোগ করে দিয়েছে ভাল পথে ফিড়ে আসার জন্য তাই অপরাধ কমে গেছে। তার পরেও যারা বনের বা বনের সম্পদের ক্ষতি করছে তাদের ছাড় দেয়া হবে না বলে প্রমাসনকে আরো কঠোর হওয়ার নির্দেশনা দেন উপমন্ত্রী।

সভায় উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদা, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি নয়ন কুমার রাজবংশি, নৌ বাহিনীর কন্টিজেন্ট কমান্ডার, সিনিয়র সহকারী পুলিশ সুপার অসিফ ইকবাল, থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা সংসদ’র ডেপুটি মকান্ডার শেখ আঃ রহমান, উপজেলার সকল সরকারী প্রাঃ বিঃ, মাধ্যমিক বিঃ, মাদ্রাসা ও কলেজ’র প্রধানগন, ছয় ইউনিয়নের চেয়ারম্যানগন সহ আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তা এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি