1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুর মহানগরীর নিম্নাঞ্চলের বাসিন্ধারা এখনও পানিবন্দী, নেই নাগরিক সুবিধা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

রংপুর মহানগরীর নিম্নাঞ্চলের বাসিন্ধারা এখনও পানিবন্দী, নেই নাগরিক সুবিধা

মোস্তাফিজার বাবলু:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ২৪৮ বার

গতকাল শনিবার রংপুর মহানগরীর তাতীঁপাড়া, জুম্মাপাড়া, কুকরুল সহ বেশ কয়েকটি মহল্লা ঘুরে এ প্রতিবেদকের কথা হয় পানিবন্দী মানুষদের সাথে। এসময় তাতীঁপাড়ার জাহাঙ্গীর আলম, সুরুজ মিয়া ও আজাদ মিয়া জানান, আমরা মহানগরীর প্রাণ কেন্দ্র ২৪নং ওয়ার্ডের তাতীঁপাড়ায় বসবাস করে আসছি।

অথচ নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত। নেই চলাচলের রাস্তা সংস্করণ,পানির লাইন,পানি নিরষ্কাষনের জন্য ড্রেনেজ পদ্ধতি। এজন্য এখানকার বাসিন্ধারা মানবেতর জীবন যাপন করছে। তাঁরা আরও জানান, একটু খানি বৃস্টি হলেই আমরা পানিবন্দী হয়ে পড়ি। অথচ, নির্বাচনের পূর্বে বর্তমান নগর পিতা মোস্তাফিজার রহমান সোস্তফা সহ নির্বাচিত কাউন্সিলন মীর মো. জামাল উদ্দিন নাগরিক সেবাদানের প্রতিশ্রæতি দিলেও তা বাস্তবায়ন করেননি।

জুম্মাপাড়া এলাকার বাসিন্ধা সোহেল রানা ও ময়েজ উদ্দিন জানান, আমাদের দু:খ দুর্দশার খবর লিখে কি হবে। ভোট এলেই অনেক সুবিধার কথা কানে শুনি। ভোট শেষ হলেই তা শুধু কথার মধ্যেই সীমাবদ্ধতা থাকে।

এবিষয়ে বিভিন্ন পেশাজীবির সাথে কথা হলে তাঁরা এও জানান, নগর পিতা ও সংশ্লিষ্ট কাউন্সিলরদের নজর দেওয়া জরুরী প্রয়োজন। এখানকার মানুষদের জীবনমান দেখলে মনে হয় যেনো চরাঞ্চলের বাসিন্ধা এরা। নূন্যতম নাগরিক সুবিধাটুকু নেই এদেও ভাগ্যে।
খোঁজ নিয়ে জানা যায়, নিম্নাঞ্চলের বাসিন্ধারা খাদ্য সংকটে ভুগছে। সেই সঙ্গে পানিবাহিত রোগ দেখা দিয়েছে। ছোট্ট শিশুরা পানিব্দীর কারণে আনমনা হয়ে পরেছে। তাদের দাবি,দ্রæত নাগরিক সুবিধা দেওয়া হোক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net