1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী চন্দনাইশে পেশাজীবী দল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব  চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১

সোনারগাঁয়ে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ২৯১ বার

সোনারগাঁ উপজেলায় ৫ম শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসার শিশুকে ধর্ষণ করেছে আপন চাচাতো ভাই। গত সোমবার রাতে বৈদ্যেরবাজার হাড়িয়া জেলে পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত শিশুকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে ধর্ষক চাচাতো ভাই রাব্বি পলাতক রয়েছে।

মামলার এজাহারে শিশুটির বাবা উল্লেখ করেন, উপজেলার বৈদ্যেরবাজার হাড়িয়া গ্রামে জেলে পাড়া এলাকার তারই আপন ভাইয়ের ঘরে তার ৫ম শ্রেনীতে পড়ুয়া মেয়ে ঘুমাতে যায়। সকাল বেলা সে ঘুম থেকে উঠে না আশায় তার বড় বোন তাকে ডাকতে গেলে দেখে তার ছোট মেয়ে খাটের উপর বিবস্ত্র আহত অবস্থায় পড়ে আছে। পরে বড় বোন ঘটনাটি আচঁ করতে পেরে পরিবারের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করে।

সেখানে চিকিৎসার পর মেয়েটি সুস্থ হলে জানতে পারে গতকাল রাতে যখন সে ঘুমিয়ে পড়ে তখন তার চাচাতো ভাই রাব্বি (২২) জোড়পূর্বক তাকে ধর্ষণ করে। ধর্ষণের সময় সে অসুস্থ হয়ে পড়লে রাব্বি পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির পিতা বাদি হয়ে মঙ্গলবার সন্ধায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনা শুনার সাথে সাথে আমি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। পরে বাড়ী থেকে তার পরিবারের লোকজনকে ডেকে এনে একটি ধর্ষণ মামলা দায়ের করেছি। তিনি আরো জানান আসামীকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net