1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে শহীদ মুকুল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে শহীদ মুকুল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মােঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৩২৪ বার

মাগুরার শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে শহীদ মুকুল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ১৯৭১ সালের ৮ অক্টোবরের এই দিনে মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর যুদ্ধে শ্রীপুর বাহিনীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম মুকুল শহীদ হন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক ও জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোল্যা নবুয়ত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হাসিনা মমতাজ, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, জেলা ইউনিট কমান্ডের সাবেক সাংগঠনিক কমান্ডার মিঞা শাহাদত হোসেনসহ আরো অনেকে ।
উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মিয়া নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিনোদপুর যুদ্ধ ও শহীদ মুকুল সম্পর্কে স্মৃতিচারণ করেন ওই যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে আহত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মিয়া গোলাম মোস্তফা, যুদ্ধকালীন সেকশন কমান্ডার শফিউদ্দিন জোয়ারদার, যুদ্ধকালীন সেকশন কমান্ডার মোশাররফ হোসেন মজা ও মুক্তিযোদ্ধা আবদুর রশিদ।
আলোচনা সভা শেষে শহীদ মুকুলসহ মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের প্রধান খতিব মাওলানা লিয়াকত আলী মোল্যা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net