1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গুনিয়ায় হাজী নুর মোহাম্মদ (রহ:) মিনিবার ফুটবল টুনামেন্টের শুভ উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক

রাঙ্গুনিয়ায় হাজী নুর মোহাম্মদ (রহ:) মিনিবার ফুটবল টুনামেন্টের শুভ উদ্বোধন

আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৩৯৮ বার

প্রকৌশলী মুহাম্মদ আজিজুল চৌধুরীর সভাপতিত্বে মোঃ মাহিম এবং মো: সবুর এর যৌথ সঞ্চালনায় হযরত হাজী নুর মোহাম্মদ (রহ:) তরুন পরিষদের উদ্যোগে শনিবার (১০ অক্টোবর) সাড়ে ৯টার দিকে হাজী পাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হযরত হাজী নুর মোহাম্মদ (রহ:) দিবারাত্রি মিনিবার ফুটবল ফুটবল টুনামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত উদ্বোধনী খেলায় উদ্বোধক ছিলেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আকাশ আহমেদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল কবির গিয়াসু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠক জোনাইদুল ইসলাম চৌধুরী, আ’আলীগ নেতা জাহেদুল ইসলাম, মুসলিম উদ্দিন মাস্টার, আমির হামজা, সাংবাদিক জগলুল হুদা, সাংবাদিক জাহেদুল ইসলাম, ইকবাল হোসেনসহ আরো অনেকে।

হযরত হাজী নুর মোহাম্মদ (রহ:) দিবারাত্রি মিনিবার ফুটবল টুনামেন্টে মোট ১৬টি দল অংশ গ্রহণ করছে বলে জানায় খেলা পরিচালনা কমিটি।এতে আজকের উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন উপজেলার গোচরা ব্যবসায়ী সমিতি বনাম চট্টগ্রাম মহানগর ক্লাব।

দুই দলের হাড্ডা হাড্ডি লড়াইয়ে প্রথম অধ্যায়ে চট্টগ্রাম মহানগর ক্লাব ১ গোলের দেখা পেলেও শেষ অধ্যায়ে গোচরা ব্যবসায়ী সমিতির সাথে ৩-১ গোলে জয় নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর ক্লাব।

এতে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত চট্টগ্রাম মহানগর ক্লাবের ফুটবল খেলোয়াড় সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ফজলুল কবির গিয়াসু বলেন, সমাজের অসাধু কাজ থেকে বিরত থাকতে হলে খেলাধুলার প্রয়োজন বিনোদনের প্রয়োজন। তিনি এলাকার তরুণদের খেলাধুলা চর্চায় সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net