1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় স্বামীকে বেঁধে নববধূকে ধর্ষণ, ‘মূলহোতা’ গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

পটিয়ায় স্বামীকে বেঁধে নববধূকে ধর্ষণ, ‘মূলহোতা’ গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ২৫৭ বার

চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকায় স্বামীকে বেঁধে রেখে নববধূকে দলবেঁধে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. হান্নানকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। তিনি ঘটনার মূলহোতা বলে জানিয়েছে র‌্যাব।

রোববার দুপুরে র‌্যাব-৭ চট্টগ্রামের অপারেশন অফিসার মো. মাশকুর রহমান এ তথ্য জানান। দুপুর ১ টায় র‌্যাব-৭ হান্নানকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ আদালতে পাঠালে আদালত হান্নানকে জেলে পাঠানোর নির্দেশ দেন।

র‌্যাব-৭ চট্টগ্রামের অপারেশন অফিসার মো. মাশকুর রহমান জানান, ‘শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকা থেকে চাঞ্চল্যকর নববধূ গণধর্ষন মামলার প্রধান আসামি হান্নানকে গ্রেপ্তার করে। সে মামলার ১নং আসামি ও ঘটনার অন্যতম হোতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অন্যান্য সহযোগীদের নিয়ে ধর্ষণের কথা স্বীকার করেছে।

র‌্যাব কর্মকর্তা মাশফুকুর রহমান আরো জানান, এই মামলায় এজাহারনামীয় চারজনকেই গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

এর আগে গত ৭ জুন পটিয়ার কোলাগাঁও বড়ুয়া পাড়া এলাকায় এক গৃহবধূকে চার যুবক মিলে ধর্ষণ করে। ১৫ জুন পটিয়া থানায় এ ঘটনায় মামলা করা হয়।

এজাহারে বলা হয়, ১৯ বছর বয়সী ওই নারী বিয়ের তিন দিন পর তার স্বামীর সঙ্গে পাশের বোয়ালখালী উপজেলায় শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথে কোলাগাঁও বড়ুয়া পাড়া এলাকায় তার পূর্ব পরিচিতি চার যুবক স্বামীকে আটকে রেখে তাকে দলবেঁধে ধর্ষণ করে।

এদিকে ছায়া তদন্তে নেমে ধর্ষণের মামলাটির দুই আসামি মো. জুয়েল (২৮) ও মো. মিন্টুকে (৩৩) গত ১৭ জুন গভীর রাতে নগরীর পতেঙ্গা ও বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর ইপিজেড থানাধীন সল্টগোলা এলাকায় অভিযান ঘটনার অন্যতম মূলহোতা মো. আবু তাহের মন্টুকে (৩০) গ্রেপ্তার করে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net