1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর ৫ সদস্য আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন

কক্সবাজারে শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর ৫ সদস্য আটক

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৩৪৪ বার

কক্সবাজারের টেকনাফে কর্মরত র্যাব-১৫’ সদস্যদের সাঁড়াশী অভিযানে অস্ত্র,ইয়াবাসহ শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর ৫ সদস্যকে আটক করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে র্যাব জানতে পারে স্বশস্ত্র একদল ডাকাত হ্নীলা জাদিমুরা ওমরখান সীমান্ত উপকূলে খালাস করবে।

উক্ত সংবাদের তথ্য অনুযায়ী র্যাব-১৫-টেকনাফে কর্মরত সদস্যদের একটি দল অভিযান পরিচালনা করার জন্য ঐ এলাকায় অবস্থান নিলে র্যাবের
উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব তাদের ধাওয়া করে ৫ ডাকাতকে আটক করতে সক্ষম হয়।

আটক ডাকাতরা হচ্ছে, হ্নীলা ইউনিয়ন উলচামরী স্কুল পাড়ার মৃত কালা মিয়ার পুত্র শাহ জালাল ওরফে লাশ জালাল (১৯), রঙ্গিখালী পূর্ব পাড়ার মৃত নবী হোছনের পুত্র মোঃ খায়ের (১৯),গাজী পাড়ার সাবের আহমদের পুত্র নুরুল আফসার (২২), উলুচামরী এলাকার নুরুল ইসলামের পুত্র হেলাল উদ্দিন (২৩) এবং আব্দুল হাকিমের পুত্র মোঃ হেলাল উদ্দিন (২৬)।

এসময় তাদের দেহ তল্লাশী করে ২টি বিদেশী পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাব।

সোমবার দুপুরে এ অভিযানের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ দায়িত্বরত কর্মকর্তা সহকারী পরিচালক মেজর মেহেদী হাসান জানান, আটক ডাকাতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী,ডাকাত এবং মাদক পাচারে জড়িতদের ধরতে র্যাবের চলমান অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net