1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক আওলাদের বিরুদ্ধে মানববন্ধন, সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে আইনি নোটিশ, একাধিকবার আপোষনামা দিয়েও প্রতারণার অভিযোগ মুন্সী নেছারের বিরুদ্ধে ব্যবসা সহজীকরণ, ডিরেগুলেশন ও সৃজনশীল অর্থনীতির বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে একরাম উল্লাহর মনোনয়ন আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক আওলাদের বিরুদ্ধে মানববন্ধন, সংবাদ সম্মেলন

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৩২৬ বার

টাকার বিনিময়ে ১ নং কাদিরজঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের মূল কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ৭ সদস্য বিশিষ্ঠ আহ্বায়ক কমিটি গঠনের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্প্রতিবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় পদবঞ্চিত ও ইউনিয়নের সাধারণ কর্মীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব নাসিরুদ্দীন খান আওলাদের বিরুদ্ধে এ অভিযোগ করে।

করিমগঞ্জ উপজেলার ১ নং কাদিরজঙ্গল ইউনিয়নের মলাই ফকির বাজারের শেখ রাসেল স্মৃতি সংসদ কার্যালয়ের সামনে সকালে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ডা. শাহজাহান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়নের জামিল আনসারী, আহসান হাবীব, লনু, চাঁন মিয়া, হুসেন আলী প্রমুখ।

এর আগে করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়কের পদত্যাগ ও ১ নং কাদিরজঙ্গল ইউনিয়নের ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মলাই ফকির বাজারে মানববন্ধন করা হয়।

কাদিরজঙ্গল ইউনিয়নের সদ্য সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নতুন ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য আল-আমিন লিটন জানান, ২০০২ সালে মাত্র ৯০ দিনের জন্য করিমগঞ্জ উপজেলার আহ্বায়ক হয়েছিলেন নাসিরুদ্দিন খান আওলাদ। এখনও অবৈধভাবে ত্যাগী নেতাদেরকে বঞ্চিত করে সেই পদ দখল করে আছেন।

তিনি আরও বলেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মোটা অঙ্কের টাকা খেয়েছেন। ইউনিয়নের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ অশান্ত করতেই আওলাদ এ কাজ করেছেন বলে তিনি অভিযোগ করেন। অনতিবিলম্বে কাদিরজঙ্গল ইউনিয়নের আহ্বায়ক কমিটি বাতিল ও আওলাদকে অপসারণ না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সংবাদ সম্মেলনে হুঁশিয়ার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net