1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী গ্রেফতারে জাতীয় জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদের তীব্র নিন্দা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী গ্রেফতারে জাতীয় জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদের তীব্র নিন্দা

বিশেষ প্রতিবেদক:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৩৫৬ বার

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজীকে গতকাল বুধবার বিকেলে ঢাকার হাতিরঝিল থানা পুলিশ গ্রেফতার করেছে। তার কর্মস্থল দৈনিক সংগ্রামের মগবাজারস্থ অফিস থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত একটি মামলায় জামিনে না নেয়ায় আদালতের গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী বলেন, তিনি জামিনে রয়েছেন। এদিকে, সাংবাদিক রুহুল আমিন গাজীকে পুলিশ গ্রেফতার করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ।

জাতীয় জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদের ফোরামের প্রতিষ্ঠাতা আহবায়ক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার, সদস্য সচিব ডাক্তার শাকিলুর রহমান, যুগ্ম আহবায়ক মাহি আল ফয়সাল খান, যুগ্ম আহবায়ক এডভোকেট মোহাম্মদ সপ্নীল সরকার, যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান হাসান, যুগ্ম আহবায়ক তারেক রহমান জুনো, সদস্য – জাকির হোসেন, শহীদুল ইসলাম, আলমগীর হোসাইন, সাদিকুর রহমান প্রমুখ। নেতৃবৃন্দ বলেন একজন শীর্ষ সাংবাদিক নেতাকে সংবাদপত্র অফিস থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা দুঃখজনক এবং নজিরবিহীন। এ ধরণের নিপীড়ণমূলক গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহের মনগড়া মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net