1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চলচ্চিত্রশিল্পের কারো কারো দুরভিসন্ধির কাছে আমি হেরে গেছি : রিয়াজ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

চলচ্চিত্রশিল্পের কারো কারো দুরভিসন্ধির কাছে আমি হেরে গেছি : রিয়াজ

ইমরুল শাহেদ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৪৬২ বার

অত্যন্ত আবেগ প্রবণ হয়ে এ কথা বলেছেন রিয়াজ। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, চলচ্চিত্রশিল্পের কল্যাণেই তিনি চিত্রনায়ক রিয়াজ হিসেবে পরিচিত এবং প্রতিষ্ঠিত। চলচ্চিত্রের দুর্দিনে তিনি চলচ্চিত্রের কল্যাণে কি ভূমিকা পালন করছেন? জবাবে তিনি বলেন, ‘কিছুই না। আমার কি করণীয় আছে বলুন। যখন করার সুযোগ ছিল তখন আমাকে এবং আমাদের প্রজন্মের নায়কদের কিছুই করতে দেওয়া হয়নি। একজন নায়ক একচ্ছত্র আধিপত্য বিস্তার এবং বেশি পারিশ্রমিক নেওয়ার জন্য চলচ্চিত্র ব্যবসায়ের কাউকে কাউকে অকাতরে অর্থ দিয়েছেন।

আমার কোনো ছবি মুক্তির পর্যায়ে এলেই কিছু এজেন্ট সিনেমা হল মালিককে বলতেন অমুক ছবি আসছে। কিন্তু চলবে না। কিছু বুকিং এজেন্ট তাদের নানা উপায়ে নিজের করে নিয়েছেন যাতে আমার ছবি প্রদর্শন না করে। তিনি শেষ পর্যন্ত একক আধিপত্য বিস্তার করতে পেরেছেন। এভাবেই আমরা দৃশ্যপট থেকে হারিয়ে গেছি।’ তার কথার ধারাবাহিকতায় তাকে বলা হলো, প্রশিক্ষিত একজন সৈনিকতো কখনো পরাজয় বরণ করে না। হয় তিনি শহীদ হবেন, না হয় জয়ী হবেন। তার মাঝামাঝি বিষয়টাতো দু:খজনক। একজন প্রকৃত সৈনিকতো যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের হাতে গ্রেপ্তার হওয়া মেনে নিতে পারেন না। রিয়াজ সেটা কেন মেনে নিলেন? তিনি বলেন, ‘আমি বিমান বাহিনীর লোক হিসেবে অবশ্যই প্রশিক্ষিত একজন সৈনিক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের বিরুদ্ধে যে দুরভিসন্ধি হচ্ছে সেটা আমরা জানতাম না। যখন জেনেছি তখন আর কিছু করার ছিল না। পরিচালক এফআই মানিক আমাকে নিয়ে একের পর এক হিট ছবি নির্মাণ করেছেন। এক পর্যায়ে তাকেও প্রলুব্ধ করে নিয়ে যাওয়া হলো। যুদ্ধক্ষেত্রে যখন দেখা যায় যোদ্ধা সৈনিকরা সব মীর জাফরের দলে যোগ দিয়েছে, তখন কমান্ডারের পরাজিত হওয়া ছাড়া আর কি করণীয় থাকে। আমরা এবং আমি এভাবেই পরাজিত হয়েছি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net